এক্সপ্লোর

Kerala ABP C-voter Exit Poll Results 2021: কেরলে ইতিহাস! সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত ক্ষমতা ধরে রাখছে বাম শিবির

সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার ইতিহাস রচিত হতে চলেছে কেরলে। দ্বিতীয়বারের জন্য কেরলে ক্ষমতা ধরে রাখতে পারে সিপিএম নেতৃত্বাধীন বাম জোট LDF। পাশাপাশি এবারও দাগ কাটতে ব্যর্থ হতে পারে বিজেপি। 

কলকাতা : ভারতে বর্তমানে একমাত্র বামশাসিত রাজ্য হল কেরল। করোনার মধ্যে যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হয়েছে, তার অন্যতম দক্ষিণ ভারতের এই রাজ্য। ১৪০ বিধানসভা আসনবিশিষ্ট কেরলে ম্যাজিক ফিগার ৭১। প্রতি ৫ বছর অন্তর একবার বাম, একবার কংগ্রেস ক্ষমতা আসে এই রাজ্যে। কিন্তু এবার কী হবে? 

সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার ইতিহাস রচিত হতে চলেছে কেরলে। দ্বিতীয়বারের জন্য কেরলে ক্ষমতা ধরে রাখতে পারে সিপিএম নেতৃত্বাধীন বাম জোট LDF। পাশাপাশি এবারও দাগ কাটতে ব্যর্থ হতে পারে বিজেপি। 

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,

১৪০ আসনের কেরলে সিপিএম নেতৃত্বাধীন LDF ৭১ থেকে ৭৭টি আসনে জয়ী হতে পারে।

কংগ্রেস নেতৃত্বাধীন UDF-এর দখলে যেতে পারে ৬২ থেকে ৬৮টি আসন।

তেড়েফুঁড়ে নামলেও, বিজেপির ঝুলিতে সর্বোচ্চ ২টি আসন যেতে পারে।


Kerala ABP C-voter Exit Poll Results 2021: কেরলে ইতিহাস! সি ভোটারের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত ক্ষমতা ধরে রাখছে বাম শিবির


কে কত শতাংশ ভোট পেতে পারে কেরলে? সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, 

মোট ভোটের প্রায় ৪৩ (৪২.৮) শতাংশ পেতে পারে LDF। 

UDF পেতে পারে ৪১ (৪১.৪) শতাংশের বেশি ভোট।

NDA-এর ঝুলিতে প্রায় ১৪ শতাংশ (১৩.৭) ভোট যেতে পারে। 

অন্যান্যরা পেতে পারে ২.২ শতাংশ ভোট।

২০১৮ সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় কেরল। প্রচুর প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরেও ঘুরে দাঁড়ায় রাজ্য। এরপর গত বছর করোনার সংক্রমণ শুরু হওয়ার পর ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী মেলে কেরলেই। ক্রমশ খারাপ হতে শুরু করে কেরলের পরিস্থিতি। তারপর এখন সেই রাজ্যে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে।

পরপর দুটি বিপর্যয় সামলে দেওয়ার কারণেই ফের একবার কেরলের মানুষ আস্থা রাখতে পারেন বামশাসিত LDF-এর ওপরে? 

গত ৬ এপ্রিল একদফার ভোটে EVM-এ সেই প্রশ্নেরই জবাব দিয়েছেন কেরলের বাসিন্দারা। যার ফল জানা যাবে ২ মে, রবিবার।

এদিকে, কেরলের পড়শি রাজ্য তামিলনাড়ুতে এবার পালাবদলের ইঙ্গিত। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ক্ষমতায় আসতে চলেছে ডিএমকে ও কংগ্রেসের জোট।

সেরা শিরোনাম

Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Supreme Court: ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ
ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget