এক্সপ্লোর

Omicron : জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসা ৬ জনের করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন-আতঙ্ক

Omicron Variant : আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ে। ‘ওমিক্রন’ নিয়ে সতর্ক কেন্দ্র-রাজ্য দুই সরকারই।

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনার নতুন প্রজাতি ‘ওমিক্রন’। ইতিমধ্যেই ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই প্রজাতি। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টার থেকেও  অনেক বেশি সংক্রামক ওমিক্রন। এরই মধ্যে 'বেশি ঝুঁঁকিপূর্ণ ' তালিকাভূক্ত দেশগুলি থেকে ভারতে আগতদের শরীরে ধরা পড়ল করোনা। দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ওমিক্রন সংক্রমিত দেশ থেকে ৬ জনের শরীরে ১৫ দিনের মধ্যে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ে।

এর মধ্যে পুরুষ এক যাত্রী এখন হাসপাতালে ভর্তি। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। যদিও বৃহন্মুম্বই কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, তারা মনে করছে না যে রোগী ওমিক্রনে আক্রান্ত। বিএমসি জানিয়েছে, ওই যাত্রীর RT-PCR  হয়। তাতে তাঁর শরীরে S gene এর অস্তিত্ব মেলে।  জিম্বোবোয়ে থেকে পুণে আসা এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকা ফেরত চণ্ডীগড়ের এক বাসিন্দাও কোভিড আক্রান্ত হয়েছেন। তাদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য।

ওমিক্রন নিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকার। উদ্বেগের এক ডজন দেশ এবং সেখান থেকে আসা যাত্রীদের নিয়ে বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে কেন্দ্র।সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর-সহ ১২টি দেশ।

বাকি পাঁচজন কল্যাণ, ডোমবিলি ও পুণে, পিমপ্রির বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁরা উপসর্গহীন করোনা আক্রান্ত। আপাতত কোয়ারেন্টিনে আছেন তাঁরা। ওমিক্রন যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তার ইঙ্গিত হল,
করোনার বেটা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল ৬টি। ডেল্টায় ১০টি । আর সেখানে এই ওমিক্রন ভ্যারিয়েন্টটি অন্তত ৩২টি মিউটেশন ঘটিয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সূত্রে খবর, সবার প্রথমে ‘ওমিক্রন’-এর হদিশ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। ক’দিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ে

  • অস্ট্রেলিয়া
  • অস্ট্রিয়া
  • বেলজিয়াম
  • কানাডা
  • জার্মান
  • জাপান
  • স্পেন
  • ব্রিটেন-সহ ১৭টি দেশে। 

 

ওমিক্রন নিয়ে বিজ্ঞানীরা যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হল, ওমিক্রন অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে পারে এবং মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়াতে পারে। যার ফলে ওমিক্রনের ক্ষেত্রে এখনও পর্যন্ত আবিষ্কৃত ভ্যাকসিনগুলি কতটা কার্যকরী হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রাথমিক তথ্য প্রমাণে আরও দেখা গিয়েছে, যে ওমিক্রনে পুনরায় সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে। অস্ট্রেলিয়া ও হংকংয়ে এমন ব্যাক্তিও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, যাঁদের দু’টি ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে।  তবে বিশেষজ্ঞরা এও বলছেন, ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকলে নিঃসন্দেহে তা একটা বর্মের কাজ করবে। তবে তা কতটা কার্যকর, তা বুঝতে আরও সময় লাগবে। 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget