এক্সপ্লোর

Elon Musk Sells X: X বিক্রি করে দিলেন ইলন মাস্ক, কিন্তু রয়েছে চমক...

X Sold: X বিক্রির ঘোষণা মাইক্রোব্লগিং সাইটেই ঘোষণা করেছেন মাস্ক।

নয়াদিল্লি: মাইক্রোব্লগিং সাইট X (সাবেক Twitter) বিক্রি করে দিলেন ইলন মাস্ক। ৩৩ বিলিয়ন ডলার মূল্যে X বিক্রি করলেন তিনি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৮২ কোটি টাকা। তিন বছর আগেই Twitter অধিগ্রহণ করে, তার নয়া নামকরণ করেন মাস্ক। দু'বছরের মধ্যে সেই X বিক্রির করে চমক দিলেন তিনি। তবে অন্য কাউকে নয়, নিজেরই স্টার্ট আপ সংস্থা xAI-কে X বিক্রি করলেন ধনকুবের মাস্ক। (Elon Musk Sells X)

X বিক্রির ঘোষণা মাইক্রোব্লগিং সাইটেই ঘোষণা করেছেন মাস্ক। তিনি লেখেন, 'xAI সংস্থা X-কে অধিগ্রহণ করেছে। সব মিলিয়ে xAI-এর বাজারমূল্য ৮০ বিলিয়ন ডলার এবং X-এর ৩৩ বিলিয়ন ডলার। বিশ্বের অন্যতম শীর্ষ AI সংস্থা xAI. দুই সংস্থার মেলবন্ধনে কোটি কোটি মানুষ উপকৃত হবেন, যাঁরা সত্য এবং জ্ঞানের সন্ধান করেন'। অর্থাৎ নিজের সংস্থাকেই X বিক্রি করে চমক দিলেন মাস্ক। (X Sold)

২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলার মূল্যে তদানীন্তন Twitter কিনে নেন মাস্ক। সংস্থার সমস্ত ঋণও মাস্কের মাথাতেই চাপে। ২০২৪ সালে ChatGPT-কে টেক্কা দিতে নিজের AI সংস্থা xAI-এর সূচনা করেন মাস্ক। এবার X এবং xAI-কে মিলিয়ে দিলেন তিনি। এর ফলে X-এ কোটি কোটি মানুষের যে তথ্য রয়েছে, সরাসরি তা xAI-এর হাতে চলে গেল। এই মেলবন্ধন ঘটিয়ে মাস্ক যদিও বিপ্লব ঘটানোর ঘোষণা করেছেন, কিন্তু অশনি সঙ্কেত দেখছেন প্রযুক্তিবিদরা। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই xAI-এর চ্যাটবট Grok 3-র আগমন ঘটে নেট দুনিয়ায়। ChatGPT এবং DeepSeek-কে কড়া টক্কর দিতে শুরু করেছে Grok. সেই আবহেই নয়া ঘোষণা মাস্কের। এর নেপথ্যে অর্থনৈতিক কৌশল দেখছেন অনেকেই। X এবং xAI-এ তাবড় বিত্তশালীদের বিনিয়োগ রয়েছে। AI, Data Centre এবং computing-এ লাগাতার বিনিয়োগ বেড়েও চলেছে। মালিকানা বদলের নেপথ্যে অর্থ বড় কারণ বলে মনে করছেন কেউ কেউ। 

২০১৫ সালে স্যাম অল্টম্যানের সঙ্গে মিলে OpenAI সংস্থার প্রতিষ্ঠা করেন মাস্ক। কিন্তু স্যামের সঙ্গে আইনি লড়াই চলছে মাস্কের। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জাপানের SoftBank-এর থেকে ৪০ কোটি ডলারের বিনিয়োগ ঢুকছে OpenAI-তে। গত বছর OpenAI কিনতেও উদ্যোগী হয়ে ওঠেন মাস্ক। কিন্তু তাঁর প্রস্তাব খারিজ করে দেন স্যাম।  তাই X এবং xAI-এর মধ্যে মেলবন্ধন ঘটিয়ে মাস্ক আসলে প্রতিযোগীদের জোর ধাক্কা দিলেন বলে মনে করছেন কেউ কেউ। কারণ গোড়া থেকেই মাস্ক বলে আসছিলেন, X-কে তিনি 'everything App'-এ পরিণত করবেন। অর্থাৎ নেটদুনিয়ায় মানুষের যাবতীয় প্রয়োজন মেটাতে পারে একটি অ্যাপই। সেই লক্ষ্যে মাস্ক অনেকটাই এগিয়ে গেলেন।

 

সেরা শিরোনাম

Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget