এক্সপ্লোর

Narada Case: 'ধর্নার সঙ্গে অভিযুক্তদের প্রত্যক্ষ যোগ বা মদত না থাকলে জামিন বাতিল কেন?' সলিসিটার জেনারেলকে প্রশ্ন বিচারপতির

পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে সিবিআইয়ের মামলা স্থানান্তর নিয়ে আবেদনের শুনানি

কলকাতা: হাইকোর্টে চলছে নারদ-মামলার শুনানি। পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে সিবিআইয়ের মামলা স্থানান্তর নিয়ে আবেদনের শুনানি শুরু হয়। এদিন ২ দফায় প্রায় আড়াই ঘণ্টা ধরে শুনানি চলার পর দিনের মতো শেষ হয় প্রক্রিয়া। আগামীকাল পুনরায় চলবে শুনানি। 

এদিন শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা তাঁর সওয়ালে বলেন, ‘আমরা এখানে জামিন খারিজের আবেদন করিনি। আমরা চাই, গ্রেফতারির পর নিম্ন আদালতের যাবতীয় বিচারপর্বে স্থগিতাদেশ।’ 

তিনি বলেন, ‘গোটা প্রক্রিয়াকে কলুষিত বা বিকৃত করা হয়েছে বলে ঘোষণা করুক হাইকোর্ট। এটা করতে গিয়ে জামিন খারিজ করতে হলে সেটা করুক আদালত।’

তুষার মেহতা তাঁর সওয়ালে বলেন, ‘গ্রেফতারির পর যা হয়েছে, দেশ তো বটেই বিশ্বের ইতিহাসে হয়েছে কিনা সন্দেহ। ক্যাবিনেটের সদস্যরা গিয়ে ধর্না দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক। পরিকল্পিত, সংগঠিত ভাবে লোক এনে সিবিআই অফিস ঘেরাও, পাথর ছোড়া হয়েছে। মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীরা ধর্না দিয়েছেন।’

তুষার মেহতাকে প্রশ্ন করে বিচারপতি সৌমেন সেন জানতে চান, ‘চার্জশিট কি অনলাইনে পাঠানো হয়েছিল? নাকি সিবিআই আধিকারিকরা আদালতে গিয়ে দিয়ে এসেছিলেন? 

একইসঙ্গে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, ‘ঠিক কোন সময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল? মানুষ কখন থেকে ঘেরাও শুরু করে সেটা জানাবেন,কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য।’

এরপর তুষার মেহতা বলেন, ‘সেদিন গোটা ঘটনায় বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টির চেষ্টা হয়েছে। যে মন্ত্রীরা ঘেরাও করেছিলেন তাঁরা শুধু সাধারণ মানুষ নন। তাঁরা সাংবিধানিক পদের অধিকারী।’ 

তুষার মেহতা তাঁর সওয়ালে আরও বলেন, ‘রাজ্যে উঁচু পদে থাকা রাজনৈতিক ব্যক্তিত্ব দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেই বিক্ষোভ-হামলা হচ্ছে। পরিকল্পিত বিক্ষোভ এবং হামলার ঘটনা ঘটে। মদন মিত্রর গ্রেফতারির সময়ও এই ঘটনা ঘটেছিল। সিবিআইয়ের গাড়ি ভাঙচুর হয়েছিল। সিবিআইয়ের কনস্টেবল আহত হয়েছিলেন।’

তখন তুষার মেহতাকে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, ‘সেই সময় কি অভিযুক্ত ব্যক্তি জামিনের আবেদন করেছিলেন? করে থাকলে সেই আবেদন কি মঞ্জুর হয়েছিল?’

উত্তরে সলিসিটার জেনারেল বলেন, ‘রাজীব কুমারের ক্ষেত্রেও সিবিআইকে হেনস্থা হতে হয়েছিল। হুমকি দেওয়া হয়েছিল, পরে ধর্নাও দেওয়া হয়। সিজিও কমপ্লেক্সের বাইরেও দীর্ঘদিন ধর্না কর্মসূচি চলেছে।’

সলিসিটর জেনারেলকে তখন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন করেন, ‘ঘেরাও, ধর্নার সঙ্গে অভিযুক্তদের প্রত্যক্ষ যোগ বা মদত না থাকলে জামিন বাতিল কেন হবে? একইসঙ্গে বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করেন, ‘আগের ধর্না বা ঘেরাওয়ে বিচারব্যবস্থা প্রভাবিত না হলে সেই উদাহরণ এখন কীভাবে যুক্তিসংগত?’

এরপর, মধ্যাহ্নভোজনের বিরতি হয়। তারপর পুনরায় শুরু হয় শুনানি। সেখানে সলিসিটর জেনারেল সওয়াল করেন, ‘বিক্ষোভ-ধর্না, রাজ্যের মন্ত্রীদের অবস্থান, চাপের রাজনীতি-- এসব থেকে মাননীয় বিচারক বিচ্ছিন্ন রাখতে পেরেছিলেন কি না মানুষের মনে প্রশ্ন থাকতে পারে। রায় পক্ষপাতদুষ্ট না হলেও মানুষের মনে প্রশ্ন থাকতে পারে। এটা থেকে এই সিদ্ধান্তে আসা যায় না যে বিচারক পক্ষপাতদুষ্ট। কিন্তু সুবিচার শুধু হলেই হবে না। সুবিচার যে হয়েছে, সেটা মানুষকে উপলব্ধি করতে হবে।’

তখন বিচারপতি সৌমেন সেন তুষার মেহতাকে প্রশ্ন করেন, ‘মামলা রুদ্ধদ্বার বৈঠকে হয়েছে, ভার্চুয়ালি হয়েছে। বিচারককে প্রভাবিত করার সুযোগ কীভাবে হল?’ 

একইসঙ্গে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় সলিসিটর জেনারেলকে বলেন, ‘দেশের বিচারালয়গুলিতে যে কেউ এজলাসে মামলা শোনার জন্য থাকতে পারেন। সেখানে হাই প্রোফাইল বা লো প্রোফাইল দর্শক বলে কিছু হয় না।’ তুষার মেহতাকে বিচারপতির প্রশ্ন, ‘আমাদের দেশে যে কোনও সিদ্ধান্তর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে। তাহলে বিচারক কীভাবে প্রভাবিত হবেন? যদি এত অনিয়ম হয় তবে সিবিআইয়ের আইনজীবী মামলা মুলতুবির জন্য কেন বলেননি?’

জবাবে   তুষার মেহতা বলেন, ‘হাজার হাজার মানুষ পাথর ছুড়ছেন, মুখ্যমন্ত্রী ধর্নায় বসে আছেন। আমরা কী করব, আধিকারিকরা কী করবেন?’

এরপরই দিনের মতো শেষ হয় শুনানি-পর্ব। আগামীকাল ফের হবে শুনানি প্রক্রিয়া। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget