এক্সপ্লোর

China Earthquake: চিনে ভয়াবহ ভূমিকম্প, মৃত শতাধিক ; জখম অনেকে

Massive Earthquake: ভূমিকম্পের জেরে তীব্র ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বহু বাড়ি। নিরাপত্তার খোঁজে মানুষ এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেন

বেজিং : চিনে ভয়াবহ ভূমিকম্প । অন্ততপক্ষে ১১১ জনের মৃত্যু। শুরু হয়েছে উদ্ধারকাজ। CCTV সূত্রের খবর, তীব্র কম্পনে চিনের গানসু প্রদেশে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। জখম ২০-র বেশি। অন্যদিকে, কিংঘাইয়ের প্রতিবেশী প্রদেশ হাইডংয়ে আরও ১১ জনের মৃত্য়ু হয়েছে। সেখানে জখমের সংখ্যা ১০০। US Geological Survey-র তথ্য অনুযায়ীস কম্পনের মাত্রা ছিল ৫.৯।

ভূমিকম্পের জেরে তীব্র ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বহু বাড়ি। নিরাপত্তার খোঁজে মানুষ এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেন। নিউজ এজেন্সি  Xinhua সূত্রের খবর। মঙ্গলবার সকাল পর্যন্ত চলে উদ্ধারকাজ। ভূমিকম্পের পর জীবিতদের উদ্ধারকাজ এবং তাঁদের সম্পত্তি রক্ষায় সর্বাত্মক চেষ্টার নির্দেশ দেন প্রেসিডেন্ট শি জিপিং। সঙ্গে ত্রাণ পরিষেবাও। 

আগেও ভূমিকম্প-

গত বছর সেপ্টেম্বর মাসেও তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছিল চিনের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সময় দুপুর ১২টা বেজে ৫২ মিনিট নাগাদ কেঁপে ওঠে চিন (China Earthquake)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। তাতে কমপক্ষে ৬৫ জনের মৃত্য হয়। চিনের ‘গ্লোবাল টাইমস’ সংবাদপত্র জানায়, এক ঘণ্টার মধ্যে সাত সাত বার কেঁপে ওঠে সিচুয়ান প্রদেশ (Sichuan Province)। তীব্র কম্পনের ফলে পার্বত্য এলাকায় জায়গায় জায়গায় ধস নামে। বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় গোটা দেশের। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভূমিকম্পের উৎসস্থল ছিল সিচুয়ান প্রদেশে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। চিন সরকার জানায়, সিচুয়ান প্রদেশের চেংদু শহরের ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের লুদিং পার্বত্য এলাকায় ভূমিকম্পের উৎপত্তি। তাতে ইয়াং এলাকায় ১৯ জনের মৃত্যু হয়। গাংচিতে মারা যান ২৯ জন। 

চেংদুতে একাধিক বাড়ি ভেঙে যায়। তার সংলগ্ন চোংকিং মেগাসিটিতেও ক্ষয়ক্ষতি হয় বিপুল। ধস নেমে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। টেলিফোন থেকে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় সেখানের সঙ্গে। ওই এলাকায় প্রায় ১০ হাজার মানুষের বাস। সেখানে বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকার্যের নির্দেশ দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

২০২১ সালের মে মাসেও আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে চিনের ইউনান প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদরা জানান, ভূমিকম্পের উৎসস্থল পর্যটনের জন্য বিখ্যাত দানি শহরের কাছে, মাটির ১০ কিলোমিটার (প্রায় ৬ মাইল) ভেতরে। রিখটার স্কেলে প্রথমে কম্পনের মাত্রা দেখিয়েছিল ৬.০। পরে সেটি আরও বাড়ে। ৬.১ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget