এক্সপ্লোর

Manmohan Singh Memorial: কোথায় তৈরি হবে মনমোহনের স্মৃতিসৌধ? জায়গা সুপারিশ করল কেন্দ্র, বেছে নিতে বলা হল পরিবারকে

Narendra Modi Government: মনমোহনের পরিবার নিজেদের মতামত জানালে নির্মাণকার্য শুরু হবে। 

নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মৃতিসৌধ নির্মাণের প্রক্রিয়া শুরু হল। স্মৃতিসৌধ তৈরির জন্য কিছু জায়গার তালিকা তৈরি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। মনমোহনের পরিবারের মতামত চাওয়া হয়েছে সেব্যাপারে। তালিকার মধ্যে থেকে যে কোনও একটি বেছে নিতে বলা হয়েছে। মনমোহনের পরিবার নিজেদের মতামত জানালে নির্মাণকার্য শুরু হবে। (Manmohan Singh Memorial)

দিল্লি সূত্রে জানা গিয়েছে, মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য যে জায়গাগুলির সুপারিশ করেছে কেন্দ্র, তার মধ্যে রয়েছে দিল্লির রাজঘাটে রাষ্ট্রীয় স্মৃতি স্থলের কাছে ১ থেকে ১.৫ একরের একটি জায়গা। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক ইতিমধ্যেই ওই জায়গা পরিদর্শন করে দেখেছে বলে জানা গিয়েছে। (Narendra Modi Government)

কেন্দ্রীয় সরকারের নয়া নীতি অনুযায়ী, স্মৃতিসৌধর তৈরির জন্য বরাদ্দ জমি একটি ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে। তাই নির্মাণকার্যে হাত দেওয়ার আগে প্রথমে ট্রাস্ট গঠন করতে হয়। ট্রাস্ট গঠন হয়ে গেলে, তাদের তরফেই জমির জন্য আবেদন জমা পড়ে। সেই মতো নির্মাণ বিভাগের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়। 

এখনও পর্যন্ত যা খবর, রাজঘাটের কাছে মনমোহনের স্মৃতিসৌধের নির্মাণ হতে পারে। সেখানে মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধী, সঞ্জয় গাঁধী, লালবাহাদুর শাস্ত্রী, অটলবিহারি বাজপেয়ী, চন্দ্রশেখর, এপিজে আব্দুল কালামের স্মৃতিসৌধ রয়েছে। মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য কংগ্রেসের তরফে আবেদন জমা পড়েছিল কেন্দ্রের কাছে।

গত ২৬ ডিসেম্বর মারা যান মনমোহন। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে বাড়িতে সংজ্ঞা হারান তিনি। তড়িঘড়ি দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনমোহনের মৃত্যুর পর তাঁর স্মৃতিসৌধ এবং শেষকৃত্যস্থল নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধ বাধে কংগ্রেসের। দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন। রাজঘাটেই মনমোহনের শেষকৃত্য এবং স্মৃতিসৌধ তৈরির আবেদন জানান তিনি। 

কিন্তু কেন্দ্র রাজঘাটে শেষকৃত্যে রাজি হয়নি। নিগমবোধ শ্মশানে মনমোহনের শেষকৃত্য হয় শেষ পর্যন্ত। স্মৃতিসৌধ নিয়েও কেন্দ্রের তরফে প্রথমে কোনও জবাব আসেনি। সেই নিয়ে টানাপোড়েন চরমে পৌঁছয়। পরস্পরকে আক্রমণ করতে নেমে পড়ে বিজেপি এবং কংগ্রেস। এমনকি নিগমবোধ ঘাটে মনমোহনের শেষকৃত্য নিয়েও বিস্তর জলঘোলা হয়। কেন্দ্র প্রাক্তন প্রধানমন্ত্রীকে অসম্মান করেছে বলে অভিযোগ করেন খোদ রাহুল গাঁধী। শ্মশানঘাটে অব্যবস্থার অভিযোগ ওঠে। সেই নিয়েও বিতর্ক বাধে। পর শেষ পর্যন্ত স্মৃতিসৌধ নির্মাণ নিয়ে বিবৃতি আসে। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget