এক্সপ্লোর

কেজরীবালের সঙ্গে দেখা করতে বাধা, চন্দ্রবাবু, কুমারস্বামী, বিজয়নের সঙ্গে বৈঠক মমতার

নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেই মোদি-বিরোধী জোট গঠনে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ধ্র ভবনে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁরা একসঙ্গে সাংবাদিক বৈঠক করে মোদী সরকারকে আক্রমণও করলেন। লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনে ধর্ণায় বসা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের পাশে দাঁড়ালেন চার মুখ্যমন্ত্রী। কেজরীবালের সঙ্গে দেখা করতে লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনেও গিয়েছিলেন মমতা। কিন্তু তাঁকে কেজরীবালের সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশেই লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ট্যুইটে অভিযোগ করেছেন কেজরীবাল। দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা। সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায় থাকে। গণতন্ত্রে রাজনৈতিক দল ক্ষমতায় আসে। দিল্লিতে ৪ মাস ধরে সরকারের কাজকর্ম বন্ধ। ৬ দিন ধরে ধর্নায় কেজরীবাল। লেফটেন্যান্ট গভর্নর ৬ মিনিটও সময় দেননি। দিল্লিতে ক্ষমতার সঙ্কট তৈরি হলে দায় কার? গণতন্ত্রে রাজনৈতিক সঙ্কট তৈরি হতে দেওয়া উচিত নয়। নির্বাচিত সরকারের কাজ করার অধিকার থাকা উচিত। রাজধানীর এই অবস্থা হলে অন্য জায়গায় কী হবে? সমস্যা মেটাতে লেফটেন্যান্ট গভর্নরের কাছে সময় চেয়েছিলাম। জানানো হল তিনি রাজ নিবাসে নেই। দিল্লিতে জনাদেশের সম্মান করা উচিত। জবরদস্তি করে কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। লেফটেন্যান্ট গভর্নর কথা না শুনলে প্রধানমন্ত্রী শুনছেন না কেন? দিল্লির সমস্যা সমাধান না হলে দেশের সমস্যা কীভাবে মিটবে? কেন্দ্র-রাজ্য সম্পর্ক সবসময় থাকা উচিত। একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে পারছি না। লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করতে পারছি না। এটা গণতন্ত্র হতে পারে না। লেফটেন্যান্ট গভর্নরের তরফে অনুমতি দেওয়া হয়নি আমাদের। প্রধানমন্ত্রীকে সমস্যার সমাধান করতে বলব।’ কুমারস্বামী বলেন, ‘আমরা চাই নির্বাচিত সরকার ঠিক ভাবে কাজ করুক। কেজরীবালের দাবি মেনে নেওয়া হোক। কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করুক। লেফটেন্যান্ট গভর্নরের অবিলম্বে পদক্ষেপ করা উচিত। কেন্দ্রীয় সরকারের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget