এক্সপ্লোর

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিএসএফের ভরসা বাংলা জানা জওয়ান

নয়াদিল্লি:  রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গে ২২ টি স্পর্শকাতর স্থানে টহলদারি বাড়িয়েছে বিএসএফ। একইসঙ্গে রোহিঙ্গাদের নিজেদের বাংলাদেশি পরিচয় দেওয়ার চেষ্টা মোকাবিলায় বাংলা ভাষা জানা জওয়ানদের ব্যবহার করা হচ্ছে। সেইসঙ্গে ভরসা রাখা হচ্ছে স্থানীয় সূত্রের ওপরও। সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক আধিকারিক এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বেআইনিভাবে কেউ সীমান্ত পেরিয়ে এলে তাকে ধরা হয়। ওই ব্যক্তিকে জেরা করেন বাহিনীর জওয়ানরা। রোহিঙ্গারা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দেওয়ার চেষ্টা করে। যদিও বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্চারণ আলাদা। সেই উচ্চারণের কারণেই অনেক সময় রোহিঙ্গাদের মিথ্যেটা ধরা পড়ে যায়। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চাইছে কেন্দ্র। এদেশে এখন প্রায় ৪০ হাজার রোহিঙ্গা রয়েছে। আর যাতে কোনও অনুপ্রবেশ না হয়, তা নিশ্চিত করতে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার ২২ সংবেদনশীল এলাকায় সীমান্তে টহলদারি বাড়ানো হয়েছে। বিএসএফ (দক্ষিণবঙ্গ) আইজি পিসিআর আনাজানেয়ুলু বলেছেন, এই রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি সামনে আসার পর ওই সীমান্তের ওই সংবেদনশীল এলাকাগুলির নিরাপত্তা  সম্পর্কে পর্যালোচনা করা হয়। ওই জায়গাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। বাংলা জানা জওয়ানদের মোতায়েন করা হয়েছে। বিএসএফের ওই আধিকারিক আরও বলেছেন, বাহিনী ১৭৫ জন রোহিঙ্গাকে ধরেছে। যাদের মধ্যে চলতি বছর ধরা হয়েছে সাত জনকে। এদিকে, নামপ্রকাশে অনিচ্ছুক বিএসএফের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে হয়েছে, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে চিলি ও স্টান গ্রেনেডও ব্যবহার করা হচ্ছে। রোহিঙ্গাদের  আটকাতে বাহিনীকে ‘কঠোর ও রূঢ়’ পদ্ধতি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ওই আধিকারিক আরও বলেছেন, আমরা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জখম বা গ্রেফতার করতে চাই না। কিন্তু ভারতের মাটিতে ওদের বরদাস্ত করা হবে না। দলে দলে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে চিলি স্প্রে ভরা গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ বলেও তিনি জানিয়েছেন। ওই আধিকারিক নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। কারণ, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্ব তাঁর নেই বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, বিএসএফের এক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আরপিএস জসওয়াল বলেছেন, তাঁদের বাহিনীকে চিলি ও স্টান গ্রেনেড-উভয়ই ব্যবহার করতে বলা হয়েছে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget