এক্সপ্লোর

কেরল বিধানসভায় নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব পাশ, ‘অসংবিধানিক ও অবৈধ’ বললেন রাজ্যপাল

নরেন্দ্র মোদিকে স্বৈরাচারী শাসক নাৎসি পার্টির নেতা হিটলারের সঙ্গে তুলনা।

নয়াদিল্লি: কেরল আগাগোড়াই সংশোধিত নাগরিকত্ব আইনের  বিরোধী। বামশাসিত এই রাজ্যে কেন্দ্রের আইনের বিরোধিতায় শাসক সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে বিরোধী কংগ্রেসও। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা  বিজেপি এবং আরএসএস বিরোধিতায় একযোগে রাস্তায়ও নেমেছেন। এবার সেই বিজেপি বিরোধী লড়াইয়ে বিধানসভাতেও হাত মেলায় সরকার ও বিরোধী পক্ষ। কংগ্রেসের সমর্থনেই সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কেরল বিধানসভায় পাশ হয় প্রস্তাব। যার তীব্র নিন্দা করলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। কেরলের রাজ্যপালের দাবি, যেহেতু নাগরিকত্বের বিষয়টি একেবারেই কেন্দ্রের অধীন, সেক্ষেত্রে বিধানসভায় পাশ হওয়া প্রস্তাবের কোনও সাংবিধানিক বৈধতাই নেই।

প্রসঙ্গত, সিপিএম শুরু থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনকে সংবিধান বিরোধী তকমা দিয়েছে। তাদের বক্তব্য, এই আইন ভারতের ‘ধর্মনিরপেক্ষতার’ পরিপন্থী। এই আইন ধর্মীয় বিভাজনের রাস্তা তৈরি করছে বলেও বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগেছে তারা। বিজয়ন যেমন বলেছেন, “সংবিধানের ভাবনার সঙ্গে এই আইনের অসঙ্গতি রয়েছে। মানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, সে কথা মাথায় রেখেই সরকারের উচিত সংশোধিত নাগরিকত্ব আইন প্রনয়নের সিদ্ধান্ত বাতিল করা এবং সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষতা তুলে ধরা।” এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদিকে স্বৈরাচারী শাসক নাৎসি পার্টির নেতা হিটলারের সঙ্গে তুলনা করেও আক্রমণ শানিয়েছেন বিজয়ন। তিনি বলেন, “আরএসএস মুসলিম, খ্রিস্টান ও কমিউনিস্টদের শত্রু মনে করে। জার্মানিতে হিটলারও ইহুদি ও বলশেভিকদের শত্রু মনে করত। হিটলারের নীতিই আরএসএস-এর নীতি।”

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget