এক্সপ্লোর

রোজভ্যালিকাণ্ডে গ্রেফতারির সাড়ে চার মাস পর অবশেষে জামিন পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

ভুবনেশ্বর: রোজভ্যালিকাণ্ডে গ্রেফতারির প্রায় সাড়ে চার মাস পর অবশেষে জামিন পেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্ব কার্যত নাকচ করে শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে ওড়িশা হাইকোর্ট। ২৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে হবে সাংসদকে। জমা রাখতে হবে পাসপোর্ট। জামিনের আবেদন নিয়ে ওড়িশা হাইকোর্টে শুনানি শেষ হয় ১০ দিন আগে। এদিন রায় দিতে বিচারপতি জে পি দাস সময় নেন ঠিক চার মিনিট। সাড়ে দশটা নাগাদ বিচারকক্ষে এসেই তিনি ঘোষণা করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আর্জি মঞ্জুর করা হল। সওয়ালের অবকাশ না থাকলেও, সিবিআইয়ের এক আইনজীবী এদিন আদালতে দাবি করেন, সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিন পেলে সেই তদন্ত প্রভাবিত হবে। রায় ঘোষণার পর সিবিআইয়ের আইনজীবী কে রাঘবচারুলু বলেন, দু’টি মেন পয়েন্ট তুলেছিলাম। এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। দুই ফিনান্স কমিটির সদস্য। আনফরচুনেটলি জাজ তাতে কান দেননি। তিনি বেসরকারি হাসপাতালের রিপোর্টে ভরসা করেছেন। নন এক্সিসটিং ইলনেস দেখে গাইডেড হয়েছেন। সিবিআইয়ের এই দাবি অবশ্য হাইকোর্টে ধোপে টেকেনি। বিচারপতি জে পি দাস বলেন, তদন্ত প্রভাবিত হওয়ার কিছু নেই। এটাই শেষ নয়। আপনারা চাইলে উচ্চতর আদালতে যেতে পারেন। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে পরামর্শ দিয়েছেন, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। রাঘবচারুলু বলেন, ওপিনিয়ন দিয়েছি, সুপ্রিম কোর্টে এসএলপি করতে। ব্যাড অর্ডার। জেল হেফাজতে থাকলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় আপাতত ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি। হাইকোর্টের রায়ের কপি যাবে নিম্ন আদালতে। তারপর ম্যাজিস্ট্রের রিলিজ অর্ডার পাঠাবেন জেল সুপারের কাছে। জেল সুপার তা পাঠাবেন হাসপাতালে। তারপর ছাড়া পাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ৩ জানুয়ারি গ্রেফতার করা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কিছুদিন জেলে থাকার পর, শারীরিক অসুস্থতার কারণে, তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget