এক্সপ্লোর

Coronavirus Update: করোনার ভারতীয় স্ট্রেনের হদিশ, দোলের আগে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

এই নতুন স্ট্রেনের দু-দু’বার মিউটেশন হয়েছে। এই স্ট্রেন কতটা মারাত্মক, কতটা মারণ ক্ষমতা তা এখনও জানা যায়নি ৷

ঝিলম করঞ্জাই ও সুমন ঘড়াই, কলকাতা: এবার করোনার নতুন ভারতীয় স্ট্রেনের খোঁজ মিলল। উদ্বিগ্ন দেশের বিজ্ঞানীরা। এদিকে, সংক্রমণ মোকাবিলায় হোলি-সহ বেশ কিছু উৎসবে প্রয়োজন হলে বিধিনিষেধ জারি করা যেতে পারে বলে রাজ্যগুলিকে জানাল কেন্দ্র। অন্যদিকে, কোভিড বিধি মেনেই যে এবার ভোট হবে তা ফের জানাল নির্বাচন কমিশন।

উদ্বেগ বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতি মুহূর্তে ভয়, কী জানি, আবার কী হয়? এই অবস্থায় ভারতীয় বিজ্ঞানীদের গবেষণার রিপোর্ট, এই উদ্বেগকে আরও খানিকটা বাড়িয়ে দিল। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলিয়ান স্ট্রেনের পর এবার করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেনের খোঁজ মিলল। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের বিভিন্ন জিনগত পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ভারতীয় স্ট্রেনের খোঁজ পেয়েছে গবেষণা সংস্থা ইনসাকগ তথা INSACOG।

এই নতুন স্ট্রেনের দু-দু’বার মিউটেশন হয়েছে। এই স্ট্রেন কতটা মারাত্মক, কতটা মারণ ক্ষমতা তা এখনও জানা যায়নি৷ বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল আশিস মান্না জানান, ‘‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন পাওয়া গেছে, কতটা ক্ষতিকর জানা যায়নি ৷’’

একদিকে যখন করোনার ভারতীয় স্ট্রেনের খোঁজ মিলল, তখন ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ একলাফে অনেকটাই বাড়ল। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের। মঙ্গলবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৯৯।  দৈনিক আক্রান্তের সংখ্যা একলাফে পৌঁছেছে ৪৭ হাজার ২৬২-তে। মঙ্গলবার যা ছিল ৪০ হাজার ৭১৫।

চিকিত্‍সকদের একটা বড় অংশ বলছে, ভারতে আছড়ে পড়েছে করোনার সেকেন্ড ওয়েভ বা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। যে কোনও মুহূর্তে এরাজ্যেও তা আছড়ে পড়তে পারে। এই অবস্থায় নতুন স্ট্রেনের আবির্ভাব। আসন্ন হোলি উৎসবের কথা ভেবে কপালে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের। বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল আশিস মান্না বলেন, ‘‘উদ্বেগ থাকবেই, উৎসবে মানুষ লাগামছাড়া, সংক্রমণ বাড়ে, বিধি না মানলে বিপদ ৷’’

তবে উৎসবে যাতে সংক্রমণের হার না বাড়ে, তারই আগাম পদক্ষেপ হিসেবে প্রতিটি রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দোল, হোলি-সহ অন্যান্য উৎসবের ক্ষেত্রে, দরকারে স্থানীয় স্তরে নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা জারি করতে পারে সংশ্লিষ্ট রাজ্য সরকার। করোনা আবহেই শনিবার শুরু হচ্ছে নীলবাড়ি দখলের লড়াই। তবে সংক্রমণ রুখতে কোভিড বিধি মেনে ভোটগ্রহণ হবে বলে আরও একবার জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানাচ্ছেন, ‘‘একতলায় ভোটগ্রহণ কেন্দ্র, ৩১ শতাংশ বুথের সংখ্যা বাড়ানো হয়েছে ৷’’ তবে ভোট মিটলে সংক্রমণের হার কোথায় পৌঁছয়, সেদিকেই তাকিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget