এক্সপ্লোর

Omicron in Britain: একদিনেই দ্বিগুণ বাড়ল ভাইরাস-ঝড়, ওমিক্রন দাপটে চিন্তা বৃদ্ধি ব্রিটেনে

Britain Omicron Cases: পরিসংখ্যান বলছে ব্রিটেনে কোভিড-১৯ এর ওমিক্রন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা এক দিনে প্রায় দ্বিগুণ হয়েছে।

লন্ডন: চোখের পলকে যেন সংক্রমণ বাড়ছে। বৃহস্পতিবারও ব্রিটেনে (Britain) নতুন করে আক্রান্ত হয়েছে ২৪৯ জন। পরিসংখ্যান বলছে ব্রিটেনে কোভিড-১৯ (Covid-19) এর ওমিক্রন (Omicron) প্রজাতিতে আক্রান্তের সংখ্যা এক দিনে প্রায় দ্বিগুণ হয়েছে। ব্রিটেনে শুধু এই প্রজাতিতেই আক্রান্ত হয়েছে মোট ৮১৭ জন। সে দেশের হেলথ সিকিউরিটি এজেন্সি (UK Health Security Agency ) এই আক্রান্ত বৃদ্ধির হার ও সংক্রমণ এমন দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেতে থাকলে মোট করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যার ৫০ শতাংশ হবে ওমিক্রনের ফলে। 

আগামী দু'সপ্তাহে এই বৃদ্ধি দেখা দিতে পারে। এরপরের দুই থেকে চার সপ্তাহের মধ্যে অনেকটাই বাড়তে পারে সংক্রমণ। প্রধানমন্ত্রী বরিস জনসন এর আগে বলেছিলেন যে কিছুটা হলেও হয়ত কমতে পারে ওমিক্রনের সংক্রমণ। কারণ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কঠোর কোভিড বিধি আরোপ করা হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম, মাস্ক পরা, কোভিড ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। 

UKHSA প্রধান চিকিৎসক উপদেষ্টা ডাঃ সুসান হপকিন্স বলেন, "এটি স্পষ্ট যে ওমিক্রন অত্যন্ত সংক্রামক। প্রাথমিকভাবে যে ক্লিনিকাল প্রমাণ রয়েছে সেখানে দেখা যাচ্ছে সংক্রমণের বিরুদ্ধে ভ্যাকসিন-অর্জিত এবং প্রাকৃতিকভাবে অর্জিত অনাক্রম্যতা উভয়ই হ্রাস পেয়েছে। তাই এখন সংক্রমণের চেন ভাঙা খুব গুরুত্বপূর্ণ। টিকাকরণ, বুস্টার ডোজ নিয়েই ঠেকাতে হবে।"

আরও পড়ুন, ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধই থাকছে আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান, ঘোষণা কেন্দ্রের

সম্প্রতি ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ হাউস অফ কমন্সে এক বিবৃতিতে বলেছেন, ইংল্যান্ডের একাধিক অঞ্চলে এখন কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীর কথায়, "এর সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণের কোনও যোগসূত্র নেই। সুতরাং এটা মনে করা যেতেই পারে যে ব্রিটেনে কমিউনিটি সংক্রমণ হয়েছে।" মন্ত্রী সংসদে এও জানান যে আন্তর্জাতিক উড়ান ও সে দেশে ভ্রমণের রেড লিস্টে নাইজেরিয়াকেও যোগ করা হয়েছে। তিনি বলেন, "আমরা কবে সুযোগ আসবে সেই ভরসায় বসে থাকছে না। আমাদের এখনের স্ট্র্যাটেজি হল সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা।" 

টিকাকরণ যদিও চলছে ব্রিটেনে কিন্তু ওমিক্রনের দাপট বৃদ্ধি পাওয়ায় কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।  স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, এখনই বলা সম্ভব নয় কোন পথে যেতে চলেছি। এই প্রজাতি কতটা মারাত্মক হতে চলেছে, কতটা প্রভাব পড়বে সেই চিত্র এখনও স্পষ্ট নয়। তাই আমরা আদৌ পুনরুদ্ধার করতে পারছি কি না তা সময় বলবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বিল্ডিংয়ের সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বিল্ডিংয়ের সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget