এক্সপ্লোর

Covid 19 Vaccine : সুচহীন টিকা, নাকে স্প্রে করেই রুখে দেবে করোনা; দাবি গবেষকদের

কেমন হত যদি আপনি এক মুহূর্তে নাকের কাছে একটু স্প্রে করে নিলেন। আর আপনার টিকা নেওয়া হয়ে গেল! আরও মজার বিষয় হল, এই টিকার এক ডোজই যথেষ্ট।

ওয়াশিংটন : কোভিড অতিমারি থেকে বাঁচতে প্রয়োজন টিকার। সেই টিকা হিসেবে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম টিকার প্রয়োগ করা হচ্ছে। অন্যথা নয় আমাদের দেশ ভারতও। কিন্তু খেয়াল করে দেখবেন, এই সব টিকার কোম্পানি হয়ত আলাদা হতে পারে। উৎপাদক দেশের নাম হয়ত আলাদা হতে পারে। কিন্তু একটা জায়গায় এরা সবই এক গোত্রের। তা হল, প্রত্যেকটি টিকাই আপনাকে নিতে হবে ইঞ্জেকশনের মাধ্যমে বা বলা ভাল সুচের মাধ্যমে। কিন্তু, কেমন হত যদি আপনি এক মুহূর্তে নাকের কাছে একটু স্প্রে করে নিলেন। আর আপনার টিকা নেওয়া হয়ে গেল! না, ইঞ্জেকশনের ব্যথার ভয়। না, বিষয়টার জন্য অনেক দূরে ছুটে যাওয়ার ঝক্কি। আরও মজার বিষয় হল, এই টিকার এক ডোজই যথেষ্ট।

সম্প্রতি, এমনই কোভিড টিকার খোঁজ পাওয়া গেল। ইউনিভার্সিটি অফ লোয়া এবং ইউনিভার্সিটি অফ জর্জিয়া একত্রে গবেষণা চালাচ্ছিল কোভিড ১৯-এর টিকা তৈরিতে। সেখানেই তারা যৌথভাবে একটি টিকা তৈরি করেছে। এবং এই টিকা তারা ইতিমধ্যে ইঁদুরের উপর প্রয়োগ করেও দেখেছে। গবেষকদের দাবি, ইতিমধ্যে তাঁরা ইঁদুরের উপর এই টিকা প্রয়োগ করে দেখেছেন যে, করোনা থেকে বাঁচতে এই টিকা ব্যবহারের উপযোগী। ইতিমধ্যে গবেষকদল নাকি প্রমাণ পেয়েছে যে, এই টিকার জন্য এক প্রাণী থেকে আরেক প্রাণীকে কোভিড সংক্রমণ রোখা যাবে। 

গবেষকদলের অন্যতম শীর্ষ নেতৃত্ব অধ্যাপক ও চিকিৎসক পল ম্যাকক্রে বলেছেন, 'এখন যে টিকাগুলো বিশ্বজুড়ে পাওয়া যাচ্ছে, তা সবই কার্যকরী। কিন্তু মাথায় রাখতে হবে, গোটা বিশ্বের এখনও অনেক-অনেক মানুষ টিকা পাননি। অর্থাৎ, কোভিড থেকে বাঁচতে দরকার বেশি পরিমাণ টিকার সরবরাহ এবং অবশ্যই সেটা যেন ব্যবহার করাও সহজ হয়। তাতেই কোভিড সংক্রমণকে যথার্থভাবে রোখা যাবে। আমরা যে নতুন টিকা তৈরি করেছি, মানবদেহে তার ব্যবহারের যদি সুফল পাওয়া যায়, তাহলে কোভিড এবং সার্সের বিরুদ্ধে মানুষের লড়াই অনেক সহজ হবে।'

তিনি আরও জানিয়েছেন, সাধারণ ইনফ্লুয়েঞ্জাতে যেমন 'ন্যাসাল স্প্রে' ব্যবহার করা হয়, এই টিকাও সেরকম। এই টিকা কোনও সুচের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয় না। সুবিধা আছে আরও। অন্যান্য টিকার ক্ষেত্রে যেমন দুটো করে ডোজ নিতে হচ্ছে, এই টিকার ক্ষেত্রে একটি ডোজই যথেষ্ট। আরও সুবিধার বিষয় হল, এই টিকা বাড়ির সাধারণ রেফ্রিজারেটরেও সংরক্ষিত করে রাখা যাবে তিন মাস পর্যন্ত। যেহেতু অনেকই সুচের জন্য ইঞ্জেকশন নিতে ভয় পান, এই টিকা যেহেতু স্প্রে করেই নেওয়া যাবে, তাতে ভয়েরও কোনও ব্যাপার নেই। 

ইউনিভার্সিটি অফ জর্জিয়ার চিকিৎসক এবং অধ্যাপক চিকিৎসক বিয়াও হি বলেছেন, 'এই টিকা গবেষণাকেন্দ্রটি গত ২০ বছর ধরে আমরা তিল-তিল করে গড়েছি। এবং কোভিড অতিমারীর একেবারে শুরুর দিন থেকেই আমরা এই টিকা তৈরির চেষ্টা চালাচ্ছিলাম। আমাদের আবিষ্কৃত এই নতুন টিকা মানুষকে শুধু কোভিড থেকে বাঁচাবেই না। এই রোগের সংক্রমণও রুখবে দ্রুত গতিতে।' এখন দেখার যে করোনায় আক্রান্ত হয়ে গোটা পৃথিবীর কয়েক কোটি মানুষ মারা গিয়েছেন। সেই মারাত্মক ছোঁয়াচে রোগ থেকে বাঁচতে সুচহীন টিকা স্প্রে করেই মানুষ কেমন উপকার পায়। গবেষকরা তো আশাবাদী। যদি সত্যিই এমন হয়, তাহলে কোভিড অতিমারীর বিরুদ্ধে লড়াইতে এই টিকা সত্যিই এক অন্য মাত্রার ভূমিকা নেবে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget