এক্সপ্লোর

WB Election 2021: 'রাজ্যে উৎপাদিত অক্সিজেন অন্যত্র চলে যাচ্ছে, জোগান নিশ্চিত করুন' মোদিকে চিঠি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, 'রাজ্যের চাহিদা মতো অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না। উল্টে গত ১০ দিনে রাজ্যে উত্‍পাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো হচ্ছে।

কলকাতা: রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যকে প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৭০ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেনের চাহিদা ছিল। আগামী ৭-৮ দিনে অক্সিজেনের দৈনিক চাহিদা ৫৫০ মেট্রিক টনে পৌঁছতে পারে। কাজেই এই পরিস্থিতিতে রাজ্যের চাহিদামতো অক্সিজেন সরবরাহ করা হোক।' উল্লেখ্য, চিঠির উপরে মুখ্যমন্ত্রী পেন দিয়ে লিখেছেন ‘Very Urgent’(খুব জরুরি)। 

জরুরি চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, 'রাজ্যের চাহিদা মতো অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না। উল্টে গত ১০ দিনে রাজ্যে উত্‍পাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এখন রাজ্যকে দিনে ৩০৮ মেট্রিক টন অক্সিজেন দেওয়া হচ্ছে, যেখানে রাজ্যের চাহিদা অনেক বেশি। এই পরিস্থিতিতে রাজ্যের প্রয়োজনমতো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী যেন নির্দেশ দেন, চিঠিতে সেই অনুরোধই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী অভিযোগ, বিগত ১০ দিনে এ রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া অক্সিজেনের পরিমাণ ২৬০ মেট্রিক টন, আগে যেটা ছিল ২৩০ মেট্রিক টন। আর বাংলার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে ৩০৮ মেট্রিক টন অক্সিজেন। যদিও আপাতত রাজ্যে অক্সিজেনের চাহিদা রয়েছে ৫৫০ মেট্রিক টন।

গত ২ মে তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা। তারপরই জানিয়ে দেন, এই মুহূর্তে করোনার সঙ্গে লড়াই-এ সরকারের প্রথম কাজ। এরপরেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন ফের একবার জরুরি চিঠি লিখে মমতা জানান, অবিলম্বে কেন্দ্রীয় সরকার রাজ্যে মেডিক্যাল অক্সিজেনের বরাদ্দ না বাড়ালে রাজ্যজুড়ে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটবে। ফলে রোগীর মৃত্যু হতে পারে বলেও চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে কমছে অক্সিজেনের জোগানও। কলকাতার হাসপাতালগুলোতে অক্সিজেনের আকাল ভয় ধরিয়েছে চিকিৎসকদের মধ্যেও। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget