এক্সপ্লোর

Uttarkashi Tunnel Collapse: আর মাত্র ৫ মিটারের ব্যবধান, শ্রমিকদের আরও কাছে উদ্ধারকারী দল ; তৈরি থাকতে বলা হল পরিবারগুলিকে

Rat-Hole Mining Experts : সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকের পরিবারকে জামাকাপড় ও ব্যাগপত্র নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে

উত্তরকাশী : উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে (Silkyara tunnel in Uttarakhand's Uttarkashi) আটকে পড়া শ্রমিকদের থেকে মাত্র ৫ মিটার দূরে রয়েছে উদ্ধারকারী দল। খুব শীঘ্রই সুখবর পাওয়া যাবে বলে আশায় বুক বেঁধেছে পরিবার-সহ সকলে। ২৪ জনের একটি "Rat Hole Mining" এক্সপার্ট ম্যানুয়ালি খননকাজ শুরু করেছে। সুড়ঙ্গের সরু পথ ধরে তাঁরা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছে। যদিও, এভাবে ধ্বংস্তুূপ সরিয়ে নিরাপদে শ্রমিকদের উদ্ধার করতে আরও কিছুটা সময়ে লেগে যাবে বলে আশঙ্কাও রয়েছে। এদিকে, সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকের পরিবারকে জামাকাপড় ও ব্যাগপত্র নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে। শ্রমিকদের উদ্ধারের পর তাঁদের চিনইয়ালিসুর হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

আন্তর্জাতিক টানেলিং এক্সপার্ট আর্নল্ড ডিক্স জানান, 'আমরা আগে থেকেই ইতিবাচক ছিলাম এবং আজও আছি। আমি বলছি, আজ প্রথম দিন যখন আমার ভাল কিছু অনুভব হল। পাহাড়ের উঁচুতে খননকাজ নিখুঁতভাবে চলছে। সুড়ঙ্গে সব কিছু ভাল অবস্থায় রয়েছে। তাই আমার ভাল লাগছে। পাহাড় আমাদের একটা বিষয় বোঝাল, বিনম্র থাকতে হবে। ৪১ জন মানুষ নিরাপদে বাড়ি ফিরুন। তারপর আপনারা সবথেকে অত্যাশ্চর্য খবর রিপোর্ট করবেন।'

 

১৭ দিন পার, উত্তরকাশীর সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গে এখনও আটকে ৪১ জন শ্রমিক। অব্যাহত উৎকণ্ঠা এবং উদ্বেগ। এসবের মধ্যেও আশার কথা এটাই, নতুন করে কোনও বাধার সম্মুখীন হতে হয়নি উদ্ধারকারীদের। এক সঙ্গে চলছে ভার্টিক্যাল এবং ম্যানুয়াল ড্রিলিং। পাহাড়ের উপর থেকে ভার্টিক্যাল অর্থাৎ উলম্বভাবে ড্রিলিংয়ের সময়, গতকাল জল বের হতে শুরু হয়। সেই জল বের করার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে টানেল থেকে অগার মেশিনের ভাঙা যন্ত্রাংশ বের করে আনার কাজও শেষ করা হয়। চলছে সুড়ঙ্গে সমান্তরাল পথে পাথর সরানোর কাজ। এদিকে, ১৬ দিন ধরে আটকে থাকার পর শ্রমিকদের মনোবল যাতে কোনওভাবে ভেঙে না পড়ে, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অত্যাধুনিক রেসকিউ রোবটিক সিস্টেম আনা হয়েছে। এরই মধ্যে গতকাল সিল্কিয়ারায় উদ্ধারকাজ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র ও উত্তরাখণ্ডের মুখ্যসচিব S S সান্ধু। সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গের পাশে যজ্ঞের আয়োজন করা হয়।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget