এক্সপ্লোর

শেহবাজ এমপি না হওয়া পর্যন্ত পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আব্বাসি

ইসলামাবাদ: নওয়াজ শরিফের ভাই শেহবাজ পার্লামেন্টের সদস্য নির্বাচিত না হওয়া পর্যন্ত পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকবেন শাহিদ খাকান আব্বাসি। শনিবার শরিফের নেতৃত্বে এক বৈঠকে শাসক দল পিএমএল-এন প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রীকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। শরিফের প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা খারিজ করে দেওয়ার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। গতকাল পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, পার্লামেন্ট ও বিভিন্ন আদালতের সঙ্গে অসৎ আচরণ করেছেন শরিফ। তাই তিনি প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। পানামা গেট দুর্নীতি কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচারের জন্য সেটি দুর্নীতি দমন আদালতে পাঠিয়েছে শীর্ষ আদালত। সর্বসম্মতির ভিত্তিতে দেওয়া রায়ে আদালত এও নির্দেশ দিয়েছে, শরিফের বিরুদ্ধে একটি মামলা রুজু করতে হবে, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে রেফারেন্স পাঠাতে হবে অ্যাকাউন্টেবিলিটি কোর্টে। ৬ সপ্তাহের মধ্যে পাক প্রধানমন্ত্রী বিরুদ্ধে মামলার নিষ্পত্তি করে ফেলতেও ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আদালতের এই রায়ের পর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শরিফ। এরপর থেকেই তাঁর উত্তরসূরি বাছা নিয়ে আলোচনা শুরু করে দেয় পিএমএল-এন। দৌড়ে ছিলেন শেহবাজ ও আব্বাসি। শরিফের আস্থাভাজন হিসেবে পরিচিত আব্বাসিকেই ৪৫ দিনের জন্য প্রধানমন্ত্রী বেছে নেওয়া হল। এই সময়ের মধ্যে শেহবাজ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে গেলে পদত্যাগ করবেন আব্বাসি। অতীতেও পাকিস্তানে এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। পারভেজ মুশারফের সময় তাঁর মনোনীত শওকত আজিজকে তাঁর দল ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-কিউ তাঁকে জিতিয়ে নিয়ে আসা পর্যন্ত চৌধুরি সুজ্জাত হুসেইনকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়েছিল। এবারও সেভাবেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন আব্বাসি। শরিফের ভাই লাহৌরে তাঁরই নির্বাচনী কেন্দ্র থেকে লড়াই করবেন বলে জানা গিয়েছে। অন্যতম বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ আগেই শরিফের কেন্দ্রে প্রার্থী হিসেবে ড. ইয়াসমিন রশিদের নাম ঘোষণা করেছে। ২০১৩ সালের সাধারণ নির্বাচনে শরিফের কাছে হেরে গিয়েছিলেন ইয়াসমিন। তিনি ফের লড়াই করবেন। শেহবাজকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হলেও, সবচেয়ে বড় সমস্যা হল, পঞ্জাবে সরকার চালানোয় তাঁর বিকল্প কেউ নেই। পাকিস্তানের শাসন ক্ষমতায় থাকতে গেলে পঞ্জাবের নিয়ন্ত্রণ হাতে রাখা যে কোনও দলের কাছেই অত্যন্ত জরুরি। সূত্রের খবর, শেহবাজের ছেলে হামজা সম্ভাব্য মুখ্যমন্ত্রীদের দৌড়ে থাকতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget