এক্সপ্লোর

Diwali 2024: দীপাবলিতে ভুলেও এই কাজগুলি করবেন না, ক্ষুব্ধ হন মা লক্ষ্মী ; পরিবারে নেমে আসতে পারে দারিদ্র

Devi Lakshmi Puja: এই দিনে লোকেরা বাড়ি, দোকান এবং কারখানায় লক্ষ্মী-গণেশের পুজো করেন। এই বছর দীপাবলির উৎসব ৩১ অক্টোবর উদযাপিত হবে।

কলকাতা : আলোর পাশাপাশি দীপাবলি সুখ, সমৃদ্ধি এবং সম্পদের উৎসব। দীপোৎসব নামেও পরিচিত। প্রতি বছর কার্তিক অমাবস্যার দিনে দীপাবলি উৎসব পালিত হয়। এটি একটি অত্যন্ত শুভ দিন হিসাবে বিবেচিত হয় এবং এই দিনে লোকেরা বাড়ি, দোকান এবং কারখানায় লক্ষ্মী-গণেশের পুজো করেন। এই বছর দীপাবলির উৎসব ৩১ অক্টোবর উদযাপিত হবে। দীপাবলির দিন গৃহস্থের বাড়ি পরিষ্কার করা হয়। সাজানো হয়, রঙ্গোলি করা হয়, মিষ্টি এবং নানা খাবার তৈরি করে সন্ধ্যায় লক্ষ্মীপুজো করা হয়। তাই, ভুলেও শুভ এই দিনে এমন কোনও কাজ করবেন না যা মা লক্ষ্মীকে ক্ষুব্ধ করে। এই পরিস্থিতিতে জেনে নিন, দীপাবলিতে আপনার কী করা উচিত নয়...

দীপাবলিতে ভুলেও এই কাজগুলি করবেন না-

এই জিনিসগুলি থাকুন দূরে : দীপাবলির রাতে অনেকেই জুয়া খেলেন। কিন্তু দীপাবলিতে এই কাজ শুভ বলে মনে করা হয় না। এই দিনে জুয়া খেলা, মদ খাওয়া ইত্যাদি কাজ করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। যে বাড়িতে এই ধরনের কাজ হয় সেখানে দেবী লক্ষ্মী কখনো বাস করেন না এবং আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে, যে বাড়িতে মদ বা নেশাজাতীয় দ্রব্য সেবন করা হয় সেখানে দেবী লক্ষ্মী কখনোই বাস করেন না।

স্ত্রীকে অনাদর করবেন না : বাড়ির মহিলাকে বলা হয় গৃহলক্ষ্মী। এটা বিশ্বাস করা হয় যে, মা লক্ষ্মী সেই বাড়িতে বাস করেন যেখানে মহিলার হাসির অনুরণন হয় এবং তাঁকে সম্মান করা হয়। পক্ষান্তরে যে ঘরে স্ত্রী বা রমণীকে অসম্মান করা হয় সেখানে আর্থিক উন্নতি থেমে যায়।

ঘর অন্ধকারে রাখবেন না : দীপাবলি হল আলোর উৎসব। তাই মনে রাখবেন দীপাবলির দিন বাড়ির কোনও কোণ যেন অন্ধকার না থাকে। দীপাবলির রাতে প্রদীপ জ্বালানোর পাশাপাশি বাড়ির প্রতিটি ঘরে যেন আলো জ্বলে থাকে সেদিকেও খেয়াল রাখুন।

দীপাবলিতে কেন পালিত হয় লক্ষ্মীপুজো ?

মার্কন্ডেয় পুরাণ বলে যে, পৃথিবীতে যখন কেবল অন্ধকার ছিল, তখন একজন দেবী আবির্ভূত হয়েছিলেন। একটি উজ্জ্বল আলো নিয়ে পদ্মের উপর বসে। তিনি ছিলেন লক্ষ্মী। তাঁর আলোয় পৃথিবী সৃষ্টি হয়েছে। তাই এই দিনে লক্ষ্মীপুজোর প্রথা রয়েছে। শ্রীমদ ভাগবত পুরাণে বলা হয়েছে যে, সমুদ্র মন্থন থেকে লক্ষ্মী অষ্টম রত্নরূপে সমুদ্র থেকে আবির্ভূত হন। অতএব, এই দিনে মানুষ তাদের ঘর সাজায় এবং দেবী লক্ষ্মীকে স্বাগত জানায়, তাঁর পুজো করে। কারণ দেবী কেবল সেই বাড়িতেই বাস করেন যেখানে পরিষ্কার, শান্তি এবং সুখের পরিবেশ থাকে। তাই ঘর পরিষ্কার ও সাজিয়ে দীপাবলি উদযাপনের রীতি রয়েছে। কারণ লক্ষ্মী সুখি এবং দীর্ঘ সময় ঘরে থাকেন বলে বিশ্বাস করা হয়। লক্ষ্মী-বিষ্ণুর বিয়েও হয়েছিল দীপাবলির রাতে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget