এক্সপ্লোর

Artificial Sun: ১০ কোটি ডিগ্রি তাপমাত্রা সইতে সফল, বিজ্ঞানের দুনিয়ায় নয়া নজির গড়ল চিনের ‘কৃত্রিম সূর্য’

Science News: বড় সাফল্য অর্জন করল ছিন।

নয়াদিল্লি: সূর্যের আয়ু ফুরিয়ে গেলে পৃথিবীর কী হবে, তা নিয়ে চিন্তার শেষ নেই। সেই চিন্তা থেকেই 'কৃত্রিম সূর্য' তৈরির কাজে হাত লাগিয়েছিল চিন। পাশাপাশি, পরিবেশের ক্ষতি না করে, বিদ্যুতের ঘাটতি পূরণের লক্ষ্যও ছিল। আর তাতেই এবার বড় সাফল্য অর্জন করল তারা। কারণ তাদের তৈরি 'কৃত্রিম সূর্য' ১০০০ সেকেন্ডেরও বেশি সময় ধরে প্লাজমা ধরে রাখতে সক্ষম হল। ২০২৩ সালে যেখানে ৪০৩ সেকেন্ডের জন্য প্লাজমা ধরে রাখতে পেরেছিল ওই 'কৃত্রিম সূর্য', ১০০০ সেকেন্ডের মাপকাঠি অতিক্রম করে নিজেরই আগের রেকর্ড ভেঙে দিল সেটি। (Artificial Sun)

পদার্থের মোট চারটি অবস্থা রয়েছে- কঠিন, তরল, গ্যাল এবং প্লাজমা। উষ্ণ আয়ন এবং ইলেক্ট্রন মিলেমিশেই প্লাজমা অবস্থা তৈরি হয়। পদার্থ প্লাজমা অবস্থায় থাকলেও, তা থেকে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব হয়। 'কৃত্রিম সূর্য' তৈরি করতে পরমাণুর ফিউশন ঘটিয়ে প্লাজমা থেকে শক্তি উৎপন্ন করতে উদ্যোগী হয় চিন, যা মোটেই সহজ কাজ নয়। কিন্তু সেই কাজেই বড় সাফল্য পেল তারা। (Science News)

চিনের Experimenta. Advanced Superconducting Tokamak (EAST) ফিউশন এনার্জি রিয়্যাক্টর, যা একটি পারমাণবিক চুল্লি, সেটিকে 'কৃত্রিম সূর্য' নামে অভিহিত করা হয়। আগে ৪০৩ সেকেন্ডের বেশি প্লাজমা ধরে রাখতে পারেনি সেটি। কিন্তু এবার ১০০০ সেকেন্ডের বেশ সময় প্লাজমা ধরে রাখতে সফল হল, তাও আবার ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমা। এই সাফল্য গোটা পৃথিবীর জন্য অত্যন্ত গুরুতর। সুদূর ভবিষ্যতে যদি সূর্য নিভেও যায়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করা সম্ভব হবে যেমন, তেমনই বিদ্যুতের ঘাটতি পূরণ করা যাবে বলে মত বিজ্ঞানীদের একাংশের।

চিনের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্সের ডিরক্টর সং ইয়ুনতাও বলেন, “প্লাজমার স্বয়ংক্রিয় সঞ্চালন চালু রাখতে অত্যন্ত দক্ষতার সঙ্গে, স্থিতিশীল রেখে ফিউশন ডিভাইসকে ১০০০ সেকেন্ড সেকেন্ড চালাতে হবে। অবিরাম শক্তি উৎপন্ন করার জন্য এটি অত্যন্ত জরুরি। EAST-এ  আন্তর্জাতিক সহযোগিতা মিলবে বলে আশাবাদী আমরা। এতে ফিউশন এনার্জিকে মানব সভ্যতার কল্যাণে ব্য়বহার করা সম্ভব হবে।” ১০০০ সেকেন্ডের বেশি প্লাজমা ধরে রাখতে পারলেও, এখনও পারমাণবিক চুল্লি নিজস্ব শক্তি উৎপন্ন করতে সক্ষম হয়নি। শীঘ্রই তা সম্ভব হবে বলে মত বিজ্ঞানীদের।

২০০৬ সাল থেকে EAST পারমাণবিক চুল্লিটি নিয়ে কাজ করছেন চিনা বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত কয়েক হাজার পরীক্ষা হয়েছে। লক্ষ্যে পৌঁছতে আনহুই প্রদেশে নয়া পারমাণবিক চুল্লি নির্ভর গবেষণা কেন্দ্রও গড়ে তুলছে চিন। এ থেকে গ্রিন হাউস গ্যাসের নির্গমনও ঘটে না। ফলে পরিবেশের ক্ষতি হবে না যেমন, তেমন দুর্ঘটনার ঝুঁকিও কম।

শক্তি উৎপাদনের জন্য বিজ্ঞানীদের কাছে পারমাণবিক চুল্লি অত্যন্ত ভরসার জায়গা। আয়ন এবং ইলেকট্রনের দৌলতেই এত শক্তি সূর্যের। পারমাণবিক নিউক্লিয়াসগুলি একত্রিত হয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। এর মাধ্যমে পৃথিবীতে বিদ্যুতের ঘাটতি যেমন ঘোচানো যাবে, তেমনই সৌরজগতের বাইরে মহাকাশ অভিযানেও হাত শক্ত হবে, আবার সুদূর ভবিষ্যতে সূর্যের বিকল্পও পাওয়া যাবে বলে মত বিজ্ঞানীদের একাংশের।

পারমাণবিক চুল্লি নির্ভর শক্তি উৎপাদনের প্রচেষ্টা নতুন নয়। কিন্তু ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছনো এবং তার দীর্ঘমেয়াদি ফল লাভ কার দুঃসাধ্য কাজ ছিল। তাই 'কৃত্রিম সূর্য' ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমা ধরে রাখতে সফল হওয়ায় আশায় বুক বাঁধছেন বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget