এক্সপ্লোর

Halley's Comet: দীর্ঘ বিচ্ছেদপর্বে ইতি, ৩৮ বছর পর তাকাল মুখ তুলে, পৃথিবীর আকাশে ফিরছে হ্যালির ধূমকেতু

Science News: গত ৯ ডিসেম্বর সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করছিল হ্যালির ধূমকেতু, যা কিনা তার অপসূর অবস্থান বলে পরিচিত।

নয়াদিল্লি: পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছিল চার দশক আগে। আবারও পৃথিবীর দিকে মুখ ঘোরাল সে। বইয়ের পাতায় বার বার উল্লেখ পাওয়া গিয়েছে যার, মহাজাগতিক বস্তুসমূহের মধ্যে জনপ্রিয়তায় উপরের দিকে যে, সেই হ্যালির ধূমকেতু মুখ ফেরাল পৃথিবীর দিকে। সব ঠিক থাকলে এবার চাক্ষুষ করা যাবে তাকে। তবে এখনই নয়, পৃথিবীর আকাশে আবির্ভূত হতে আরও কয়েক দশক সময় লাগবে তার। (Halley's Comet)

গত ৯ ডিসেম্বর সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করছিল হ্যালির ধূমকেতু, যা কিনা তার অপসূর অবস্থান বলে পরিচিত। সেই সময় সূর্য থেকে হ্যালির ধূমকেতুর অবস্থান ছিল ৩৫ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যা কিনা পৃথিবী এবং সূর্যের মধ্যেকার দূরত্বের চেয়ে ৩৫ গুণ বেশি। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, ওই সময় নেপচুনের কক্ষপথ ছাড়িয়ে, একেবারে প্লুটোর সম্মুখে অবস্থান করছিল হ্যালির ধূমকেতু। (Science News)

প্রতি ৭৬ বছরে সূর্যকে এক বার প্রদক্ষিণ করে হ্যালির ধূমকেতু। সেই নিরিখে নিজের যাত্রাপথের মাঝামাঝি অবস্থানেই ছিল সে। বিজ্ঞানীরা জানিয়েছেন, গত ৩৮ বছর ধরে, লাগাতার পৃথিবী থেকে দূরে সরে গিয়েছে হ্যালির ধূমকেতু। তবে ফের পৃথিবীর দিকে মুখ ঘুরিয়েছে সে। আগামী ৩৮ বছর একটু একটু করে পৃথিবীর কাছে ঘেঁষবে সে। সব ঠিক থাকলে ২০৬১ সালের ২৮ জুলাই পৃথিবীর আকাশে পূর্ণাঙ্গ রূপে ধরা দেবে হ্যালির ধূমকেতু।

আরও পড়ুন: Moon Mission: এবার চাঁদে মানুষ পাঠানোর পালা, প্রশিক্ষণ শুরু বায়ুসেনা পাইলটদের, জানাল ISRO

এর আগে, ১৯৮৬ সালের ৯ ফেব্রুয়ারি সূর্য থেকে সবচেয়ে কম দূরত্বে অবস্থান ছিল হ্যালির ধূমকেতুর, যা তার অনুসূর অবস্থান বলে পরিচিত। সেইউ সময় সূর্য থেকে তার দূরত্ব ছিল ০.৫৮  অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ক্রমশ দূরে সরতে সরতে এর পর পৃথিবীর আকাশ থেকে কার্যত বিলীন হয়ে যায় হ্যালির ধূমকেতু। ২০০৩ সাল থেকে আর তার দেখা পাননি বিজ্ঞানীরা। 

পৃথিবীর আকাশে ফিরতে উদ্যত ধূমকেতু হিসেবে হ্যালির ধূমকেতুরই হদিশ মেলে প্রথম। ১৬৮২ সালে জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি সেটির আবিষ্কার করেন। কিন্তু সেটি যে আসলে ধূমকেতু, প্রথমে তা বুঝতে পারেননি তিনি। তাই হ্যালির ধূমকেতুকে 'কেশযুক্ত নক্ষত্র' বলে উল্লেখ করেছিলেন তিনি। ১৭৫৮ সালে ফের আকাশে আবির্ভাব ঘটে হ্য়ালিপর ধূমকেতুর। কিন্তু তার আগে, ১৭৪২ সালেই মারা যান এডমন্ড। তাঁর নামানুসারেই ধূমকেতুটির নামকরণ হয় পরবর্তী কালে। 

ধূমকেতু আসলে বরফ এবং ধুলোর মিশ্রণে গড়ে ওঠা গোলক। সূর্যকে প্রদক্ষিণ করে তারা। মহাজাগতিক এই বস্তু তাদের লেজের জন্যই জনপ্রিয়, যা দেখতে ঝাঁটার মতো। আসলে সূর্য থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে এসে বরফের কণাগুলি বাষ্পীভূত হলে গ্যাস এবং ধুলোর আস্তরণ লেজের মতো পিছনে থেকে যায়। তাতেই ধূমকেতুকে ঝাঁটার মতো দেখায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget