এক্সপ্লোর

Ozone Hole: আয়তনে উঃ আমেরিকার চেয়েও বড়, আন্টার্কটিকার আকাশে এ কোন গহ্বর! প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা

Science News: আন্টার্কটিকার উপর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের এই ওজন স্তরেই একটি বৃহদাকারের গহ্বর সৃষ্টি হয়েছে।

কলকাতা: পৃথিবীর বায়ুমণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হল ওজোন স্তর। সূর্য থেকে নির্গত অতিবেগুনিরশ্মিকে শোষণ করে নেয় এই ওজোন স্তর। ফলে প্রাণী এবং উদ্ভিদজগৎ নিরাপদ থাকে। পৃথিবীপৃষ্টি তাপমাত্রার ভারসাম্যও বজায় থাকে। কিন্তু আন্টার্কটিকার উপর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের এই ওজন স্তরেই একটি বৃহদাকারের গহ্বর সৃষ্টি হয়েছে। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে বিষয়টি সামনে এসেছে। আর তাতেই উদ্বেগ দেখা দিয়েছে। (Ozone Hole)

পৃথিবীর বায়ুমণ্ডলের ১৫ থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। দু’টির পরিবর্তে সেখানে অক্সিজেনের অণু তিনটি পরমাণুর সমন্বয়ে গঠিত। সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মিকে শুষে নিয়ে পৃথিবীকে প্রাণধারণের উপযুক্ত রাখে এই ওজন স্তর। ১৯৮৫ সালে প্রথম বার মেরু অঞ্চলে ওজোন স্তরে গহ্বর দেখতে পান বিজ্ঞানীরা। রেফ্রিজারেটর, ক্ষতিকর সামগ্রী দিয়ে তৈরি জিনিসপত্র থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন নামক রাসায়নিকের প্রভাবেই ওই গহ্বরের সৃষ্টি বলে জানা যায় সেই সময়। তার জেরে ১৯৮৯ সালেই ক্লোরোফ্লুরোকার্বন নিষিদ্ধ করা হয়। (Science News)

কিন্তু তার পরও ওজোন স্তরে গহ্বরের সৃষ্টি আটকানো যায়নি। এবছর ১৬ সেপ্টেম্বর তোলা ছবিতে এযাবৎকালীন অন্যতম বৃহৎ গহ্বরটি দেখা গিয়েছে ওজোন স্তরে, যার আয়তন প্রায় ২ কোটি ৬০ লক্ষ বর্গ কিলোমিটার। ইউরোপীয় স্পেস এজেন্সি বিষয়টি সামনে এনেছে। তাদের কোপারনিকাস সেন্টিনেল-৫পি স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়েছে গহ্বরটি। গহ্বরটি আকারে আন্টার্কটিকার চেয়েই দ্বিগুণ। 

আরও পড়ুন: ISRO Salary Structure: মহাকাশ গবেষণায় আগ্রহ থাকলেও, বেতন দেখেই পিঠটান, ইঞ্জিনিয়ার খুঁজতে হিমশিম খাচ্ছে ISRO

ইউরোপীয় স্পেস এজেন্সির আবহাওয়া বিভাগের গবেষক আন্তজে ইনেস জানিয়েছেন, ২০২৩ সালেই বাড়তে বাড়তে এই আকার ধারণ করেছে ওজোন গহ্বরটি। এখনও পর্যন্ত আবিষ্কৃত অন্যতম বৃহদাকার ওজোন গহ্বর এটি, জানিয়েছেন তিনি। এই গহ্বরটি সৃষ্টির জন্য টঙ্গায় সমুদ্রের নীচে থাকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে দায়ী করছেন বিজ্ঞানীরা। ২০২২ সালে সেখানে অগ্ন্যুৎপাত ঘটে। ক্ষমতার নিরিখে তা হিরোশিমায় ফেলা ১০০টি পরমাণু বোমার সমান ছিল বলে মত বিজ্ঞানীদের। 

২০২২ সালের অগাস্ট মাসেই এ নিয়ে সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা। অগ্ন্যুৎপাতের ফলে কুণ্ডলী পাকানো ধোঁয়া যে উচ্চতায় উঠেছিল, তার সঙ্গে প্রায় ৫ কোটি টন জল বায়ুমণ্ডলের উপরিস্তরে পৌঁছে যায় বলে জানান তাঁরা। অর্থাৎ বায়ুমণ্ডলীয় জলের পরিমাণ একধাক্কায় ১০ শতাংশ বেড়ে যায়। বিজ্ঞানীদের মতে, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়াতেই ওজোন স্তরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের দাবি, জলের সংস্পর্শে এসে ওজোন স্তরটি ভেঙে আয়নে পরিণত হয়, যার আচরণ ক্লোরোফ্লুরোকার্বনের মতোই। 

শীতকালে মেরু অঞ্চলের উপর ঠান্ডা বাতাস মেরুবৃত্তীয় স্ট্র্যাটোস্ফিয়ারিক মেঘ তৈরি করে। ক্ষুদ্র বরফের স্ফটিক থেকে তৈরি হওয়া এই মেঘকে কখনও কখনও রামধনু রংয়ের বলে ঠাহর হয়। এর জন্যও ক্ষতি হয় ওজোন স্তরের। জলীয় বাষ্পের সংস্পর্শে এসেও এমনটা হয়। তাই টঙ্গার অগ্ন্যুৎপাতকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget