এক্সপ্লোর

Dinosaur Species Found: চিলির উপত্যকা থেকে হদিস ৪ প্রজাতির ডাইনসোর জীবাশ্মের, হইচই বিজ্ঞানীমহলে

Chile Creates Stir:কোটি কোটি বছর আগে এই পৃথিবীর বুকেই দাপিয়ে বেড়াত ওরা। সেই ডাইনোসরদের অন্তত খানচারেক প্রজাতির জীবাশ্মের সন্ধান মিলল চিলি থেকে। এর মধ্যে একটি Megaraptor প্রজাতির, দাবি গবেষকদের। 

সান্তিয়াগো: কোটি কোটি বছর আগে এই পৃথিবীর (world) বুকেই দাপিয়ে বেড়াত ওরা। সেই ডাইনোসরদের (dinosaur) অন্তত খানচারেক প্রজাতির (species) জীবাশ্মের (fossil) সন্ধান মিলল চিলি (chile) থেকে। এর মধ্যে একটি Megaraptor প্রজাতির, দাবি গবেষকদের। 

কী জানা গেল?
দক্ষিণ চিলির 'লা চিনা' উপত্যকার কাছে 'সেরো গুইদো' এলাকায় জীবাশ্মগুলি পাওয়া গিয়েছিল। ২০২১ সালে সেগুলিকে পরীক্ষাগারে নিয়ে আসা হয়। গবেষকদের দাবি, ওই চত্বর থেকে যে ডাইনোসরদের খোঁজ পাওয়া গিয়েছে তা আগে কখনও দেখা যায়নি। 'চিলিয়ান আন্টার্কটিক ইনস্টিটিউট' (Inach)-র প্রধান মার্সেলো লেপ বিষয়টি নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত। বললেন, 'লা চিনা উপত্যকায় আগে খোঁজ পাওয়া যায়নি এমন প্রজাতির যে এখন হদিস পাওয়া যাচ্ছে, বৈজ্ঞানিক দিক থেকে তা সব সময়ই দুর্দান্ত বিষয়। এখানে আমরা প্রায়ই নিত্যনতুন জীবাশ্ম পাচ্ছি।' গত এক দশক ধরে এই এলাকা গবেষকদের দুর্দান্ত রসদ জুগিয়ে যাচ্ছে। তবে যে অভিযান ও পরবর্তী আবিষ্কার নিয়ে সাম্প্রতিক হইচই, সেটি চিলি বিশ্ববিদ্যালয় ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে চালিয়েছিল Inach। সেখান থেকেই চার প্রজাতির ডাইনসোরকে চিহ্নিত করেছেন গবেষকরা।

কী ভাবে?
মূলত দাঁত ও পোস্টক্রেনিয়াল হাড়ের গঠন দেখে ওই ডাইনসোরের প্রজাতিগুলি নিয়ে এই সিদ্ধান্তে এসেছেন তাঁরা। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে Megaraptor-র ধ্বংসাবশেষ। থেরোপড গোত্রের এই মাংসাশী ডাইনোসরের ছোট ছোট দাঁত ছিল। উপরের দিকের চোয়ালের গঠন বেশ বড়। সঙ্গে দৈত্যাকার নখ। ৬ কোটি ৬ লক্ষ বছর থেকে ৭ কোটি ৫ লক্ষ বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত  Megaraptor, দাবি বিজ্ঞানীদের। হিসেবমতো তখন ক্রেটাসিয়াস যুগ। চিলি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক, জ্যারেজ আমুদেও বললেন, 'ওরা যে এই প্রজাতিরই তা দাঁতের গঠন দেখে আরও ভালো করে বোঝা গিয়েছে। ভিতরের দিকে ওদের দাঁতগুলি আরও বাঁকানো।' সব মিলিয়ে খাদ্যশৃঙ্খলে রীতিমতো উপরের দিকে ছিল এই Megaraptor-রা। এছাড়াও Unenlagiinae-র দুটি প্রজাতির হদিস পাওয়া গিয়েছে বলে খবর। আকৃতিগত দিক থেকে এরা velociraptor-র কাছাকাছি। পাশাপাশি, দুটি পাখিরও জীবাশ্ম পাওয়া গিয়েছে একই এলাকা থেকে। গবেষণায় যা উঠে এসেছিল তার সবটা গত ডিসেম্বরে জার্নাল অফ সাউথ আমেরিকান আর্থ সায়েন্সেস-এ  প্রকাশিত হয়েছে। তবে চিলির যে অঞ্চল থেকে জীবাশ্মগুলির হদিস পাওয়া যায়, তাতেই গবেষকমহলে বিস্ময়ের শেষ নেই।

আরও পড়ুন:শীতের ঝোড়ো ইনিংস কি কাল থেকেই গায়েব শহরে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

            

 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget