এক্সপ্লোর

Tallest Mountain in the World: সর্বোচ্চ শৃঙ্গের শিরোপা হারাবে মাউন্ট এভারেস্ট, নতুন করে কি লিখতে হবে ইতিহাস?

Mount Everest: বয়সের ভারে, পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে নুয়ে পড়বে তার শরীর? এ নিয়ে বিজ্ঞানীরা কী বলছেন জানুন। 

নয়াদিল্লি: সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার। মাউন্ট এভারেস্টের দখলে তাই পৃথিবীর উচ্চতম শৃঙ্গের শিরোপা। কিন্তু চিরকাল কি এই শিরোপা ধরে রাখতে পারবে মাউন্ট এভারেস্ট? না কি বয়সের ভারে, পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে নুয়ে পড়বে তার শরীর? এ নিয়ে বিজ্ঞানীরা কী বলছেন জানুন। (Tallest Mountain in the World)

মাটির নীচে দুই পাতের সংঘর্ষের ফলে সুউচ্চ পাহাড়-পর্বতের সৃষ্টি হয়। একটি পাত অন্যটির নীচে চলেছে যায়। এর ফলে অন্যটি উপরের দিকে উঠে যায়। সেই থেকেই মোটামুটি সুউচ্চ পর্বতগুলির সৃষ্টির। হিমালয় পর্বতমালার সৃষ্টিও ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান পাতের সংঘর্ষের ফলে। (Tallest Mountain in the World)

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ আবেডিনের ভূতত্ত্ববিদ রব বাটলার জানিয়েছেন, পাতের সংঘর্ষের ফলে যে পর্বতগুলির সৃষ্টি হয়, তার উচ্চতার নেপথ্যে একাধিক কারণ থাকে। মাটির আবরণ কতটা পুরু, তাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর উপরই নির্ভর করে তীব্রতা এবং উচ্চতা নির্ভর করে। তাপমাত্রা নির্ভর করে পাতের বয়সের উপর। তবে মাটির আবরণ বলতে এখানে এখানে শক্তপোক্ত চাঙড় হয় না। বরং চটচটে অবস্থাকে বোঝানো হয়। তাপমাত্রা কম হলে এই স্তর বেশ থকথকে এবং দৃঢ় হবে, যা থেকে বেশি উচ্চতার পর্বতের সৃষ্টি হতে পারে। তাপমাত্রা বেশি হলে আবরণ হবে পাতলা। উচ্চতা ধরে রাখা যাবে না।

পর্বতের উচ্চতার ক্ষেত্রে ভূমিক্ষয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গিয়েছে, হিমালয় পার্বত্য অঞ্চলে কোটি কোটি বছর আগে কোশী নদী এবং অরুণ নদী পরস্পরের সঙ্গে মিশে যাওয়ার পর ব্যাপক ভূমিক্ষয় হয়। প্রচুর পরিমাণ পাথর, মাটি সরে দিয়ে শূন্যতা সৃষ্টি হয়।  ওজন কমে যায় ভূত্বকের। ওই শূন্যস্থান পূরণে নীচের অংশের মাটি উপরের দিকে উঠে আসে, ঠিক মালপত্র তুলে নিলে নৌকা যেমন জলের উপরে উঠে আসে। এর ফলে এভারেস্ট-সহ হিমালয়ের উচ্চতা আজও বেড়ে চলেছে। বিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে বলা হয় আইসোস্টেসি। 

ভূমিক্ষয়ের জেরে শুধুমাত্র প্রবতের উচ্চতা বৃদ্ধিই হয় না, সঙ্কোচনও ঘটে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূতত্ত্ববিদ ম্যাথু ফক্স জানিয়েছেন, ভূমির ক্ষয় এবং উত্থানের মধ্যে কতটা ভারসাম্য থাকছে, এক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ। ক্ষয়ের চেয়ে ভূমির উত্থানের হার বেশি হলে, পর্বতের উচ্চতা বাড়বে। আবার উত্থানের চেয়ে ক্ষয়ের হার বেশি হলে কমবে উচ্চতা। পৃথিবীর নবম সর্বোচ্চ উচ্চ শৃঙ্গ 'নঙ্গা পর্বত' দ্রুত হারে বেড়ে চলেছে। এই গতিতে বৃদ্ধি অব্যাহত থাকলে একদিন সেটি এভারেস্টকেও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু আদৌ তা হবে কি না সেই নিয়ে সন্দিহান বিজ্ঞানীরা। কারণ মূলত ভূমিক্ষয়ের ফলেই উচ্চতা বাড়ছে 'নঙ্গা পর্বত'-এর। তাই ভবিষ্যতে তার সঙ্কোচন ঘটার সম্ভাবনাই বেশি। তুলনায় এভারেস্টের উচ্চতা বৃদ্ধির হার অনেকটা স্থিতিশীল জায়গায় রয়েছে। ফলে দুই পর্বতের মধ্যে ৬১০ মিটারের ব্যবধান বজায় থাকছে।

তবে হিমালয় পর্বতমালার অন্য কোনও শৃঙ্গ এভারেস্টকে ছাডপিয়ে যেতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের একাংশের। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি, হিমালয়ের নীচে অবস্থিত টেকটোনিক পাতগুলির সক্রিয়তাকে এর জন্য দায়ী করছেন তাঁরা। আগামী ১ কোটি বছর তারা সক্রিয় থাকবে। ফলে অপ্রত্যাশিত কিছু ঘটতেই পারে বলে মনে করা হচ্ছে। তবে এভারেস্টকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বাটলার। তাঁর মতে, তীব্র এবং দীর্ঘময়াদি সংঘর্ষের ফলেই হিমালয়ের সৃষ্টি হয়েছে। এভারেস্টের যে উচ্চতা, তা সংঘর্ষের ফলে আটকে পডডা আবরণের জেরেই। নড়াচড়ার জায়গা নেই চারপাশে। আগামী কয়েকশো বছরে অন্তত এমন কিছু ফের ঘটার সম্ভাবনা ক্ষীণ। পাশাপাশি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিও রয়েছে। তাই নিকট ভবিষ্যতে এভারেস্টের শিরোপা হারানোর ভয় নেই বলে মত তাঁর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget