এক্সপ্লোর

IND vs PAK: হার্দিকদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাতে নতুন ভাবনা আইসিসির, পাল্টা চাপে ফেলার কৌশল পিসিবির

India-Pakistan Champions Trophy 2025: আইসিসি এই বিষয়ে ইতিমধ্য়েই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে আগামী ১৯ জুলাই কলম্বোতে আইসিসির বার্ষিক কনফারেন্সে এই নিয়ে আলোচনাও হতে চলেছে।

দুবাই: পাকিস্তানের (Pakistan) মাটিতে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আসর। কিন্তু সেই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ করা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। ভারত সরকারের তরফে পাকিস্তানের রোহিত, বিরাটদের খেলতে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতিতে বোর্ডের তরফে আর্জি জানানো হয়েছে আইসিসির কাছে যাতে হাইব্রিড মডেলে আয়োজন করা হয় টুর্নামেন্ট। তাতে ভারত দুবাই অথবা শ্রীলঙ্কার মধ্য়ে কোনও একটি দেশে ম্য়াচগুলো খেলবে। উল্লেখ্য, ২০০৮ সালের এশিয়া কাপের পর থেকে পাকিস্তানে কোনও সফর করে ভারতীয় ক্রিকেট দল। জঙ্গী হানার আশঙ্কাতেই দলের নিরাপত্তা স্বার্থে প্লেয়ারদের পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়ায় ছাড়পত্র দিতে চায় না ভারত সরকার। 

সূত্রের খবর, আইসিসি এই বিষয়ে ইতিমধ্য়েই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে আগামী ১৯ জুলাই কলম্বোতে আইসিসির বার্ষিক কনফারেন্সে এই নিয়ে আলোচনাও হতে চলেছে। সেখানে শ্রীলঙ্কা ও দুবাইয়ের মধ্য়ে কোনও একটি স্থানকে ভারতের খেলার জন্য বেছে নেওয়া হতে পারে কি না তাও দেখা হবে। আপাতত যা খবর, দুবাই ও করাচির মধ্যে দূরত্ব যেহেতু কম, তাই দুবাইকেই বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হতে পারে। গত বছর এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারতীয় দল পাকিস্তানে না খেলতে যাওয়ায় তাদের সব ম্য়াচই আয়োজিত হয়েছিল শ্রীলঙ্কায়। 

যদি চ্য়াম্পিয়ন্স ট্রফিতেও হাইব্রিড মডেলে খেলা হয়, সেক্ষেত্রে সেমিফাইনাল ও ফাইনাল ম্য়াচে পাকিস্তান থেকে সরতে পারে। এখনও পর্যন্ত যে সূচি তাতে ভারত, পাকিস্তান, নিউজিল্য়ান্ড ও বাংলাদেশ রয়েছে গ্রুপ এ-তে। অস্ট্রেলিা, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা রয়েছে গ্রুপ বি-তে। ১৯৯৬ সালে সহ আয়োজক হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম কোনও টুর্নামেন্ট হতে চলেছে আইসিসির। যা এককভাবে আয়োজন করার কথা ছিল পিসিবির।

এদিকে, বিসিসিআইয়েক চাপে ফেলতে নতুন কৌশল নিল পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে যে ভারত সরকার যে রোহিতদের খেলতে পাঠাতে রাজি নয়, তা লিখিত আকারে যেন দেওয়া হয়। সেক্ষেত্রে আইসিসির কাছেও পিসিবির তরফে জানানো হয়েছে, যেন তারা বিসিসিআইয়ের থেকে লিখিত নেন যে ভারত সরকারের দাবিদাওয়া। এমনকী যদি ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে না যায় তবে ২০২৬ টি-টােয়েন্টি বিশ্বকাপেও বাবররা খেলতে আসবেন না ভারতে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনটা ২০২৩ বিশ্বকাপের আগেও পিসিবির তরফে বলা হয়েছিল। যদিও পরে বাবরা খেলতে আসেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs SL: নিরাপত্তা আঁটোসাঁটো, কলম্বোয় অনুশীলন শুরু করলেন গিলরা, কবে যোগ দেবেন সাই?
নিরাপত্তা আঁটোসাঁটো, কলম্বোয় অনুশীলন শুরু করলেন গিলরা, কবে যোগ দেবেন সাই?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget