এক্সপ্লোর

Ind vs Eng, Motera Test: ইংল্যান্ডকে ধোঁয়াশায় রাখতে মোতেরায় অভিনব কৌশল কোহলিদের

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের মতো কি আমদাবাদে তৃতীয় ম্যাচেও বনবন করে ঘুরবে বল? ছড়ি ঘোরাবেন আর অশ্বিন-অক্ষর পটেলরা? নাকি খেলা হবে ঘাসে ঢাকা সবুজ উইকেটে?

কলকাতা: চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের মতো কি আমদাবাদে তৃতীয় ম্যাচেও বনবন করে ঘুরবে বল? ছড়ি ঘোরাবেন আর অশ্বিন-অক্ষর পটেলরা? নাকি খেলা হবে ঘাসে ঢাকা সবুজ উইকেটে?

দ্বিতীয় টেস্টে হারের ধাক্কা কাটাবেন কী, তৃতীয় টেস্টের আগে উইকেট নিয়ে ধাঁধাই সবচেয়ে বেশি বিচলিত করে তুলেছে জো রুটদের। প্রতিপক্ষকে ধোঁয়াশায় রাখতে অভিনব চাল চেলেছেন বিরাট কোহলিরা। বিশ্বস্ত সূত্রের খবর, আমদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে দু ধরনের পিচ তৈরি করা হয়েছে। যার একটি স্পিনারদের সাহায্য করবে। অন্যটি পেস বোলিং সহায়ক। শেষ পর্যন্ত গোলাপি বলে দিনরাতের টেস্টে ঘূর্ণি পিচে খেলতে হবে, নাকি সবুজ, বাউন্সি বাইশ গজে, তা নিয়ে ধন্দ রাখা হচ্ছে। এবং তা যেন অনেকটা পরিকল্পিতভাবেই।

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ভারতের কাছে স্পিন-অস্ত্রে ঘায়েল হয়েছে ইংল্যান্ড। সেই ম্যাচের পর প্রাক্তন ইংরেজ ক্রিকেটারেরা কেউ কেউ এম এ চিদম্বরম স্টেডিয়ামের পিচকে কাঠগড়ায় তুলেছেন। যদিও ভারতীয় শিবির দেশের মাটিতে স্পিন বোলিং সহায়ক উইকেট তৈরির মধ্যে অন্যায়ের কিছু দেখেনি। পাল্টা বলা হয়েছে, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে কি ভারতীয় দলে সবুজ বাউন্সি পিচ পায় না! সেখানে কি গতির সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানদের লড়াই করতে হয় না! তাহলে কেন ঘরের মাঠে ঘূর্ণি পিচে টেস্ট ম্যাচ খেললে ভারতীয় দলের সমালোচনা হবে? ভারতীয় দলও তো বিদেশের মাটিতে সমস্ত প্রতিকূলতা সামলেই সিরিজ জিতে এসেছে। তাহলে ইংল্যান্ড শিবিরেরই বা এত অভিযোগ কেন!

এবং চেন্নাইয়ের বিতর্কের পর তৃতীয় টেস্টে মোতেরায় ইংল্যান্ডের আরও বড় ধাঁধা তৈরি করে রেখেছে ভারতীয় শিবির। আমদাবাদে ফোন করে জানা গেল, পাশাপাশি তৈরি রাখা হয়েছে দুটি পিচ। যার একটির মাটি কালো রঙের। বাউন্স বেশি। সাহায্য পাবেন পেসাররা। এবং আর একটি লাল মাটির তৈরি। সেই পিচে খেলা হলে শাসন দেখা যাবে স্পিনারদের। কোন পিচে খেলা হবে, তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ধন্দ রাখা হচ্ছে। যাতে ইংল্যান্ড আগাম পরিকল্পনা সেরে ফেলতে না পারে। এবং প্রথম একাদশ সাজানো নিয়ে সফরকারী দলের মধ্যে সংশয় থাকে।

মোতেরার মাঠ ও উইকেট তৈরির সম্পর্কে ওয়াকিবহাল, এমন একজন কর্তা আমদাবাদ থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে বললেন, ‘স্টেডিয়াম সম্পূর্ণ নতুনভাবে তৈরি হয়েছে। মাঠের মাটি পাল্টে ফেলা হয়েছে। আধুনিক এই স্টেডিয়ামে দু ধরনের পিচ রাখা হয়েছে। একটিতে কালো মাটি ব্যবহার করা হয়েছে। যে মাটি রোল করলে বেশি হার্ড হয়ে যায়। বল পড়ে দ্রুত গতিতে যায়। বাউন্স বেশি থাকে। পেসাররা সাহায্য পাবে। পাশাপাশি আরও এক ধরনের উইকেট তৈরি রয়েছে। এই পিচটি লাল মাটির। চেন্নাইয়ে ঠিক যেরকম মাটির উইকেটে খেলে এসেছে ভারতীয় দল। ম্যাচের দ্বিতীয় দিন থেকেই এই পিচ ভাঙবে। বল ঘুরবে, লাফাবে। বাড়তি সুবিধা হবে স্পিনারদের। ম্যাচের দুদিন আগে চূড়ান্ত হবে কোন পিচে খেলা হবে।’

ঘটনা হচ্ছে, ২৪ ফেব্রুয়ারি, বুধবার থেকে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। আর শনিবার রাত পর্যন্ত পিচ নিয়ে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি বলে সূত্রের খবর। পাশাপাশি জানা গেল, দুটি পিচেই রয়েছে ঘন ঘাসের আস্তরণ। তাতে বিভ্রান্তি আরও বাড়ছে।

তৃতীয় টেস্ট দিন-রাতের। খেলা হবে গোলাপি বলে। নৈশালোকের ম্যাচে সাধারণত খেয়াল রাখা হয় যাতে উইকেট বেশি না ভাঙে। কারণ, দিন-রাতের টেস্টে গোধূলির সময় এমনিতেই গোলাপি বল দেখতে সমস্যা হয় বলে বিশ্বের প্রায় সমস্ত ব্যাটসম্যান মেনে নিয়েছেন। আর ভাঙা উইকেটে বল আরও ভেল্কি দেখাতে শুরু করলে ব্যাটিং বিপর্যয়ের আশঙ্কাও থেকে যায় পূর্ণ মাত্রায়।

এই ম্যাচে আবার ভারতীয় দলে ফিরছেন সেরা পেসার যশপ্রীত বুমরা। সব মিলিয়ে রুটরা সম্পূর্ণ অন্ধকারে। অশ্বিনের স্পিন-জাল কাটানোর অঙ্ক কষবেন, নাকি বসে পড়বেন বুমরার পেস বোলিং খেলার নীল নকশা সাজাতে!

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget