এক্সপ্লোর

এই কারণেই অবসর পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন মালিঙ্গা

টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ২০১০ সালে। চলতি বছরেই ৫০ ওভারের ক্রিকেট থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।

নয়াদিল্লি: দলের স্বার্থে, দেশের স্বার্থে অবসর পিছিয়ে দিচ্ছেন কিংবদন্তী ক্রিকেটার লসিথ মালিঙ্গা। টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ২০১০ সালে। চলতি বছরেই ৫০ ওভারের ক্রিকেট থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। এমনও শোনা গিয়েছে, আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই নাকি ক্রিকেটকে একাবারে বিদায় জানাবেন তিনি। আর সেটা হলে আগামী বছর নভেম্বরেই তাঁর দীর্ঘ ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে দাঁড়ি পড়বে। তবে সেটা নাও হতে পারে। দেশের ক্রিকেটের টালমাটাল পরিস্থিতিতে দলের পাশে আরও বেশ কিছু বছর থাকতে চাইছেন লসিথ মালিঙ্গা।

একটি স্পোর্টস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলঙ্কার এই কিংবদন্তী জানিয়েছেন, “দলের এখন দক্ষ বোলারের অভাব। ধারাবাহিকতাও নেই। এটা আশা করা যায় না, এক দেড় বছরের মধ্যেই এই সমস্যা সমাধান হয়ে যাবে। ধৈর্য্য ধরতে হবে। আগামী দুই তিন বছরের মধ্যে এই সমস্যা অনেকটাই মিটে যাবে। আমার মনে হয় নির্বচাকদের এই বিষয়টি মাথায় রাখা দরকার।” একই সঙ্গে তিনি জানান, “আমি বিশ্বাস করি যদি তরুণদের আমার কিছু দেওয়ার থাকে, তাহলে সেটা দলে থেকেই দিতে পারব। আমি তাদের বলতে পারব এবং দেখাতেও পারব কীভাবে খেলাটা খেলতে হয়। কিন্তু আমি যদি নাই খেলি, তবে তা সম্ভব নয়।”

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা কয়েকজন টি-টোয়েন্টি স্পেশালিস্টদের মধ্যে মালিঙ্গা নিঃসন্দেহে অন্যতম একজন। তিনিই একমাত্র বোলার, যার ঝুলিতে রয়েছে একশোর ওপরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট। আইপিএল তো বটেই সারা বিশ্বেই পেশাদার টি-টোয়েন্টি লিগ খেলে খেলে এই ফরম্যাট মালিঙ্গার একেবারে নখদর্পণে। দেশকে নেতৃ্ত্ব দিয়ে টি-টোয়েন্টিতে বিশ্বজয়ীও (২০১৪) হয়েছেন। ৩৬ বছরের এই বোলার বলছেন, ৪ ওভার বল করার মতো দক্ষতা তাঁর আছে এবং তিনি ফিট। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্বে দেওয়ার ক্ষেত্রেও আত্মবিশ্বাসী তিনি। যেহেতু বিশ্বের একাধিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন, ফলে আরও দুই বছর তিনি অনায়েসেই খেলে যেতে পারবেন।

সেরা শিরোনাম

Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Ronaldo On Messi: 'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget