এক্সপ্লোর

Paris Olympics 2024: ওয়াক ওভার পেয়ে কোয়ার্টারে চিরাগ-সাত্ত্বিক, চূড়ান্ত হতাশ করল তিরন্দাজি দল

Chirag Shetty And Satwiksairaj Rankireddy: ব্যাডমিন্টনে ভারতের প্রথম পুরুষদের ডাবলস জুটি হিসেবে অলিম্পিক্সের মঞ্চে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন চিরাগ-সাইরাজ জুটি। 

প্যারিস: জয় দিয়ে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে নিজেদের অভিযান শুরু করেছিলেন চিরাগ-সাত্ত্বিক জুটি। অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে এবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি। ফরাসি জুটির বিরুদ্ধে প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিলেন। এবার জার্মান জুটি মার্ক লামফাস, মার্ভিন সিদেলের বিরুদ্ধে নামার কথা ছিল চিরাগদের। কিন্তু জার্মান জুটি টুর্নামেন্টে থেকে নাম তুলে নেওয়ায় এবার সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিলেন চিরাগ-সাইরাজ জুটি। ব্যাডমিন্টনে ভারতের প্রথম পুরুষদের ডাবলস জুটি হিসেবে অলিম্পিক্সের মঞ্চে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন চিরাগ-সাইরাজ জুটি। জার্মানির ব্যাডমিন্টন প্লেয়ার মার্ক লামফাস হাঁটুতে চোট পাওয়ায় জার্মান জুটি সরে দাঁড়ায় অলিম্পিক্স থেকে। 

বিশ্বের তিন নম্বর জুটি চিরাগ-সাত্ত্বিক জুটি ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সে প্রথম রাউন্ডে জয় ছিনিয়ে নিয়েছিলেন। লুকান কর্ভি ও রোনান লোভার জুটির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন ভারতীয় জুটি। 

এদিকে, তিরন্দাজিতে পুরুষদের রিকার্ভ টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে তুরস্কর বিরুদ্ধে হারতে হয় ভারতকে। ৬-২ ব্যবধানে তুরস্ক জয় ছিনিয়ে নেন ভারতের তিরন্দাজ দলের বিরুদ্ধে। ধীরাজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই, প্রবীন রমেশ যাদব এই দলের সদস্য ছিলেন। 

এদিকে পদক জয়ের আশা দেখিয়েও স্বপ্ন ভঙ্গ হল রমিতা জিন্দালের। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে সপ্তম স্থান পেলেন রমিতা। সেই সঙ্গে পদক সম্ভাবনাও ধাক্কা খেল। ব্যক্তিগত বিভাগে খালি হাতেই শ্যুটিং রেঞ্জ ছাড়তে হল তাঁকে। গত ২০ বছরে ভারতের দ্বিতীয় মহিলা শ্যুটার হিসাবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছেছেন রমিতা। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে মহিলাদের রাইফেল শ্যুটিংয়ের ফাইনালে খেলেছিলেন সুমা শিরুর। তার ঠিক ২০ বছর পর ফের কোনও ভারতীয় মহিলা শ্যুটার অলিম্পিক্সে রাইফেল শ্যুটিং বিভাগে ফাইনালের টিকিট পেয়েছিলেন। 

ফাইনালে একটা সময় ১০.৯ শটও মেরেছিলেন। কিন্তু ফাইনাল যত এগিয়েছে, ততই পিছিয়ে পড়েছেন ভারতীয় শ্যুটার। শেষ পর্যন্ত পেলেন সপ্তম স্থান। সব মিলিয়ে ১৪৫.৩ পয়েন্ট স্কোর করলেন ২০ বছরের ভারতীয় শ্যুটার। যোগ্যতা অর্জনকারী পর্বে পঞ্চম স্থানে শেষ করেছিলেন রমিতা। তারপর থেকেই তাঁকে ঘিরে তৈরি হয়েছিল প্রত্যাশার ফানুস। মনুর পর তিনিও অলিম্পিক্স পদক আনতে পারেন কি না, সেদিকে তাকিয়েছিল গোটা দেশ। কিন্তু সোমবার ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচে পদক জিততে পারলেন না রমিতা। এরপর অর্জুন বাবুতাও পারেননি ফাইনালে। চতুর্থ স্থানে শেষ করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget