এক্সপ্লোর

SIM Card: একেক জনের নামে ৯টিরও বেশি সিম ! কেন্দ্রের নজরে বাংলার ৪ লাখ মানুষ, কী জানা গেল ?

Department of Telecommunications: নাগরিকরা যাতে ৬টির বেশি সিমকার্ড রাখতে না পারেন তা নিয়ে নিয়মবিধি আসতে পারে দেশে। পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি, অসমে চালু হতে পারে এই নিয়ম।

DoT Survey: কেন্দ্র সরকারের টেলিকম বিভাগের পক্ষ থেকে এক আশ্চর্য তথ্য প্রকাশ্যে এসেছে। এই সমীক্ষায় জানা গিয়েছে পশ্চিমবঙ্গের প্রায় ৪ লক্ষ মানুষের মধ্যে একেক জনের কাছে রয়েছে ৯টিরও বেশি সিমকার্ড। কেন্দ্র সরকার (SIM Card) গত বছর জানিয়েছিল যে রি-ভেরিফিকেশনের মাধ্যমে মোট ১৩ লক্ষ ৫৯ হাজার ৯৩৪টি সিমকার্ড বাতিল করা হয়েছে। এরপরেও জানা গেল বাংলার মোট ৪ লক্ষ ৫ হাজার ৩০৭ জনের কাছে ৯টিরও বেশি সিমকার্ড (DoT) রয়েছে নিজের নামে।

দিল্লির টেলিকম মন্ত্রী ড. প্রেমাসানি চন্দ্রশেখর এই বিষয়ে সংসদে ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্যকে কড়া প্রশ্ন করেছেন। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের কারণে বেশ কিছু সেক্টরে যে কৌশলগত সুবিধে মেলে, তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী প্রেমাসানি এবং এই তথ্য প্রকাশ পেলে তা সেই সমস্ত সেক্টরের কাছে উদ্বেগজনক হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

এই রাজ্যের একটি আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে, আর সেখানেই কয়েকদিন আগেই সরকারের পতন ঘটে ক্ষমতায় এসেছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। চলছে বিশৃঙ্খলা, অরাজকতা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সৌহার্দ্যমূলক সম্পর্কের ইতি ঘটেছে, ফলে এই সিমকার্ডের পরিসংখ্যান অন্য কোন দিকে চিন্তার ভাঁজ ফেলবে তা নিয়ে সন্দিহান ওয়াকিবহাল মহল।

যদিও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে এখনও পর্যন্ত কোনো নিয়মবিধি জারি করা হয়নি যার অধীনে নাগরিকরা একেকজনের নামে ৬টির বেশি সিমকার্ড রাখতে পারবেন না। পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি, অসমে সিমকার্ডের ব্যাপারে এই নীতি আনা হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে।

এই অতিরিক্ত সংখ্যায় সিমকার্ডের কারণে জালিয়াতির ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে চলেছে দেশে, আর তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী জানান যে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এই জালিয়াতি ঠেকানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'টেলিকম বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, বড় মাপের ডেটা অ্যানালিটিক টুল ব্যবহার করে এই ধরনের সংযোগগুলি যাচাই করার জন্য। নির্ধারিত সীমার বাইরে সিমকার্ড নেওয়া হলে তা সংশ্লিষ্ট টেলিকম অপারেটরের থেকে তথ্য সংগ্রহ করে অনলাইন সুরক্ষিত ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের মাধ্যমে যাচাই করে নেওয়া হয়। আর সীমা পেরিয়ে গেলে পরবর্তী মোবাইল নম্বরগুলির সংযোগ বাতিল করে দেওয়া হবে।'

আরও পড়ুন: Gold Price Today: এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, সপ্তাহান্তে সোনা কিনলে কত কমবে খরচ ?

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget