এক্সপ্লোর

Google Search: গুগল সার্চে রদবদল, নতুন এআই যুক্ত হতে পারে জনপ্রিয় সার্চ ইঞ্জিনে

Artificial Intelligence: গুগলের সার্চ ইঞ্জিনের ফলাফল যাতে ইউজাররা সহজে, সাবলীল ভাবে পেতে পারেন সেই লক্ষ্যেই এখানে যুক্ত হতে চলেছে নতুন এআই চ্যাট , ভিডিও ক্লিপিংস এবং আরও অনেক কিছুই।

Google Search: সার্চ ইঞ্জিন (Search Engine) হিসেবে বিশ্বের সর্বত্র জনপ্রিয় গুগল (Google)। শোনা যাচ্ছে, এবার গুগল তাদের সার্চ ইঞ্জিনে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছে। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে গুগলের সার্চ ইঞ্জিনে নতুন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Feature) ফিচার যুক্ত হতে চলেছে। এই এআই অ্যাপ্লিকেশনের মধ্যে থাকতে পারে ChatGPT-র মতো ফিচার। প্রসঙ্গত উল্লেখ্য, ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এই তালিকায় রয়েছে এআই চ্যাটবোট ChatGPT। এর একাধিক ভার্সান ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, আগামী দিনে মানুষের মতোই বিভিন্ন অফিসে কাজকর্মে দক্ষ হয়ে যাবে ChatGPT। আর তাই গুগলের সার্চ ইঞ্জিনের ফলাফল যাতে ইউজাররা সহজে, সাবলীল ভাবে পেতে পারেন সেই লক্ষ্যেই এখানে যুক্ত হতে চলেছে নতুন এআই চ্যাট , ভিডিও ক্লিপিংস এবং আরও অনেক কিছুই।

গুগল তাদের সার্চ ইঞ্জিনকে আরও বেশি সক্রিয়, সহজ-সাবলীল এবং গ্রহণযোগ্য করার পরিকল্পনায় রয়েছে। Wall Street Journal- এর রিপোর্টে বলা হয়েছে তরুণ প্রজন্মকে পরিষেবা দেওয়ার জন্যই এআই ভিত্তিক ফিচার যুক্ত হতে চলেছে গুগলের সার্চ ইঞ্জিনে। বর্তমানে গুগলের সার্চ ইঞ্জিনে রয়েছে 10 blue links সার্ভিস। এর থেকে পেরিয়ে অর্থাৎ ট্রাডিশনাল ফরম্যাট ভেঙে নতুন কিছু যুক্ত করতে চলেছে গুগল। আগামী সপ্তাহে গুগলের বার্ষিক I/O developer conference অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নতুন ফিচার নিয়ে নয়া রূপে গুগল আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। এক্ষেত্রে ইউজাররা নতুন এআই প্রোগ্রামের সাহায্যে কথোপকথন এগোতে পারবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনে নতুন এআই চ্যাট, ভিডিও ক্লিপ ফিচার, শর্ট ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট এইসব আরও বেশি পরিমাণে যুক্ত হতে চলেছে। এইসব ফিচার যুক্ত হলে ইউজাররা গুগল সার্চ থেকে আরও অনেক সুবিধা পাবেন আগামী দিনে। 

প্রযুক্তির দুনিয়ায় এখন আলোচনা চলছে শুধুই ChatGPT নিয়ে। গতবছর অর্থাৎ ২০২২ সালের নভেম্বর মাসে এই ChatGPT নিয়ে প্রথম আলোচনা শুরু হয়েছিল। কারণ সেই সময়েই পাবলিক টেস্টিংয়ের জন্য এই ChatGPT - র বিটা ভার্সানের রোল আউট শুরু হয়েছিল। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন চ্যাটবোট বিভিন্ন ধরনের কাজ করতে পারে। একজন মানুষ যেভাবে কোনও প্রশ্নের উত্তর দেন, সেভাবেই জবাব দিতে পারে এই ChatGPT। এর পাশাপাশি একাধিক টাস্ক সম্পন্ন করতে পারে এই এআই চ্যাটবোট। সেই তালিকায় রয়েছে কোনও কিছু লেখা, কবিতা তৈরি করা, রচনা লেখা, ওয়েবসাইটের জন্য কনটেন্ট তৈরি করা, ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করা এবং আরও অনেক কিছু। কয়েকদিন আগেই আবার ChatGPT- র একটি আপডেটেড, উন্নত এবং শক্তিশালী ভার্সানের ঘোষণা করা হয়েছে। নতুন প্রযুক্তির নাম GPT-4। আগের ভার্সানের তুলনায় আরও শক্তিশালী কাজ করতে পারবে এই GPT-4। ছবি থেকেও নিতে পারে ইনপুট। মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজের নিরিখে এই GPT-4 ভার্সানের পরীক্ষা নিরীক্ষাও চলছে। 

আরও পড়ুন- হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget