এক্সপ্লোর

Rule Change from 1 April: NPS থেকে EPFO, ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে কোন কোন নিয়ম

Financial Rule: এনপিএসের লগ ইন সিস্টেম থেকে FASTag-এর কেওয়াইসি, কিংবা প্রভিডেন্ট ফান্ডের নিয়ম, দেখে নিন ঠিক কী কী বদল হবে ১ এপ্রিল থেকে।

Financial Rule Change: আগামী ১ এপ্রিল থেকেই শুরু হবে নতুন অর্থবর্ষ। ২০২৪-২৫ অর্থবর্ষে আর্থিক লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু নিয়মে বদল আনছে সরকার। এই সমস্ত নিয়ম বদলের প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। এনপিএসের লগ ইন সিস্টেম থেকে FASTag-এর কেওয়াইসি, কিংবা প্রভিডেন্ট ফান্ডের নিয়ম, দেখে নিন ঠিক কী কী বদল হবে ১ এপ্রিল থেকে। না জানলে সমস্যায় পড়তে পারেন আপনি।

এনপিএসের লগ ইনে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন

ভারতের পেনশন ফান্ড নিয়ন্ত্রক সংস্থা PFRDA এবার থেকে নতুন অর্থবর্ষে এনপিএসে লগ ইন করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করতে চলেছে। এতে ব্যবহারকারীর আইডি পাসওয়ার্ড ছাড়াও আধারের তথ্য দিয়ে যাচাই করতে হবে। যে নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে, সেই নম্বরে যাবে ওটিপি। ওটিপি বসালেই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন আপনি।

SBI-এর ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়মে বদল

১ এপ্রিল থেকেই বাড়তে চলেছে SBI-এর ডেবিট কার্ডের বার্ষিক মেনটেন্যান্স চার্জ। আর এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে বাড়িভাড়ার দেওয়ার বিনিময়ে যে রিওয়ার্ড পয়েন্ট মিলত তা বন্ধ হয়ে যাবে।

EPFO-র নিয়মেও বদল ঘটেছে

আগে চাকরি বদলালে, এক সংস্থা থেকে অন্য সংস্থায় গেলে গ্রাহককে নিজে থেকে EPFO-র অ্যাকাউন্ট স্থানান্তর করতে হত নতুন সংস্থার কাছে। এবার থেকে এই সমস্ত প্রক্রিয়াটা হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

নতুন কর ব্যবস্থাই ডিফল্ট হিসেবে গণ্য হবে

১ এপ্রিল থেকেই আয়করের নিয়মে বড় বদল আসতে চলেছে। আপনি যদি এখনও নতুন বা পুরনো কর ব্যবস্থার মধ্যে কোনও একটি নির্বাচন না করে থাকেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ITR ফাইল হয়ে যাবে নতুন কর ব্যবস্থার অধীনে। এই নিয়মে ৭ লাখ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না।

FASTag-এ KYC করা আবশ্যিক  

১ এপ্রিলের আগেই NHAI সাধারণ মানুষকে FASTag অ্যাকাউন্টে KYC আপডেট করাতে বলেছিল। যারা এখনও তা করাননি, তাঁদের অ্যাকাউন্ট ১ এপ্রিলের পর নিষ্ক্রিয় হয়ে যাবে। অ্যাকাউন্টে টাকা থাকলেও এর মাধ্যমে টোল ট্যাক্স দিতে পারবেন না আপনি।

বিমার নিয়মে বড় বদল

IRDAI এই নতুন অর্থবর্ষ থেকে বিমার সারেন্ডার চার্জ কমিয়ে দিয়েছে। এই নতুন নিয়মে গ্রাহক যত পরে পলিসি সারেন্ডার করবেন তত বেশি সারেন্ডার ভ্যালু পাবেন। ৪ বছর থেকে ৭ বছরের মধ্যে পলিসি সারেন্ডার করলে সারেন্ডার ভ্যালু তুলনায় অনেকটাই বেশি পাবেন আপনি।

আরও পড়ুন: Shapoorji Pallonji IPO: ৭০০০ কোটির আইপিও নিয়ে আসছে এই রিয়েল এস্টেট গ্রুপ, কবে আসবে বাজারে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Refund: আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?
আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
Free Scooty For Girls : ভাল রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এই রাজ্য়ে বড় ঘোষণা
ভাল রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এই রাজ্য়ে বড় ঘোষণা

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget