এক্সপ্লোর

অ্যাপলের এক 'বেস্টসেলিং প্রোডাক্ট' থেকে ছড়াচ্ছে ক্যান্সার ! আদালতে মামলা

আই ফোন থেকে অ্যাপল ওয়াচ, আই প্যাড থেকে অ্যাপল টিভি, সবকিছু নিয়েই ক্রেজ থাকে তুঙ্গে। কিন্তু কেউ কি ভাবতে পারে, তাঁদের এই প্রিয় গ্যাজেটের মধ্যে লুকিয়ে কর্কটরোগের বীজ ? 


নয়াদিল্লি  : অ্যাপলের নতুন কোনও প্রোডাক্ট মানেই হইচই। একএকটি নতুন সিরিজ মানেই উত্তেজনা। নতুন কী ফিচার, কত দাম, তাই নিয়ে নেটদুনিয়ায় খোঁজাখুঁজি শুরু করে দেন গ্যাজেট-ফ্রিকরা। আই ফোন থেকে অ্যাপল ওয়াচ, আই প্যাড থেকে অ্যাপল টিভি, সবকিছু নিয়েই ক্রেজ থাকে তুঙ্গে। কিন্তু কেউ কি ভাবতে পারে, তাঁদের এই প্রিয় গ্যাজেটের মধ্যে লুকিয়ে কর্কটরোগের বীজ ? 

অ্যাপলের বিরুদ্ধে কী অভিযোগ

দায়ের হয়েছে একটি মামলা।  অ্যাপলের বিরুদ্ধে কোর্টে গিয়েছেন এক ইউজার। তাঁর দাবি, অ্যাপলের এই বহু-বিক্রিত প্রোডাক্ট থেকেই ছড়াচ্ছে ক্যান্সার। মামলাকারীর দাবি, টেক-জায়ান্ট অ্যাপলের একটি ওয়াচ ব্যান্ডগুলিতে উচ্চ মাত্রার বিষাক্ত রাসায়নিক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই মামলা চলছে। এনডিটিভি-র প্রতিবেদনে ডেইলি মেইলকে উদ্ধৃত করে দাবি, মামলাকারীর মূল অভিযোগ,  অ্যাপলের ওশান,নাইকি স্পোর্ট এবং স্পোর্ট ওয়াচগুলির ব্যান্ডে উচ্চ মাত্রার পারফ্লুরোঅ্যালকাইল এবং পলিফ্লুরোঅ্যালকাইলের মতো বিষাক্ত রাসায়নিক পদার্থ রয়েছে।  

ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার

শুধু  অ্যাপলের বিরুদ্ধেই তাঁর অভিযোগ নয়। মামলাকরীর অভিযোগ বিভিন্ন নামি কোম্পানির ২২ টি ঘড়ির ব্যান্ডের বিরুদ্ধে। এই ২২ রকম ঘড়ির মধ্যে ১৫ টিতেই  PFAS আছে বলে দাবি মামলাকারীর। এর মধ্যে অনেকগুলিই অ্যাপলের।  মামলাকারীর দাবি, অ্যাপল জেনেশুনে এবং ইচ্ছাকৃতভাবে গ্রাহকদের  জানাচ্ছে না এতে ক্ষতিকারক পিএফএএস রয়েছে। বরং অ্যাপলের মতো সংস্থার আরও বেশি দায়িত্বশীল হওয়া দরকার বলে মনে করছেন তিনি। অ্যাপলের চাইলেই  বিকল্প কিছু ব্যবহার করে এই সব ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার এড়াতে পার , তারা তা করেনি। অ্যাপল তার ক্রেতাদের স্বাস্থ্য, সুস্থতা এবং স্থায়িত্বের আশ্বাস দিলেও, বাস্তবে তারা তা মেনে চলে না বলেই মামলায় দাবি করা হয়েছে। মামলাকারীর দাবি, অ্যাপলের এই ভূমিকা উপভোক্তা সুরক্ষা আইনে বেআইনি, অন্যায্য এবং প্রতারণামূলক।   

এই মামলা এখনও পর্যন্ত রয়েছে প্রাথমিক পর্যায়েই। আদালত কোনও নির্দেশ এখনও দেয়নি। অ্যাপলের বিরুদ্ধে এই অভিযোগ কোর্টের সামনে অভিযোগকারী প্রমাণ করতে পারবেন কি ? আর অভিযোগ প্রমাণ হলে কী করবে অ্যাপল? কপালে চিন্তার ভাঁজ পড়ছে এই ঘড়িগুলির ব্যবহারকারীরা। অ্যাপল-প্রেমীরাও উৎকণ্ঠায়। এখন দেখার মামলার জল কতদূর গড়ায়।           

আরও পড়ুন :

'জনস্রোত, পরপর পড়তে লাগল মানুষ', ঠিক কী ঘটেছিল দুর্ঘটনার মুহূর্তে?                          

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget