এক্সপ্লোর

Mutual Fund SIP: ১ লাখ থেকেই ১ কোটি রিটার্ন দিয়েছে এই ফান্ড, SIP করেই কোটিপতি বিনিয়োগকারীরা

HDFC Flexi Cap Fund: ২৯ নভেম্বর ২০২৪-এর মধ্যে এই ফান্ডে কেউ যদি আজ থেকে ঠিক ৩০ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকতেন, তাহলে সেই টাকা এখন ১.৮৮ কোটিতে পরিণত হত।

SIP Investment: কিছু মিউচুয়াল ফান্ড গত কয়েক বছরে তাদের বিনিয়োগকারীদের দারুণ রিটার্ন এনে দিয়েছে। এর মধ্যে একটি হল এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটি একটি ওপেন এন্ডেড ইকুইটি স্কিম যেখানে ফান্ড ম্যানেজার আপনার বিনিয়োগ (Mutual Fund) করা টাকা লার্জক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপ সংস্থার শেয়ারে বিনিয়োগ (SIP Investment) করে থাকে। এই ফান্ডটির ৩০ বছর পূর্তি হয়েছে সম্প্রতি। এই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ১৯৯৫ সালের ১ জানুয়ারি চালু হয়েছিল, তারপর থেকেই বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ তৈরিতে কাজে এসেছে এই ফান্ড। এখনও পর্যন্ত এই ফান্ড বিনিয়োগকারীদের গড়ে বার্ষিক ১৯.১৩ শতাংশ রিটার্ন দিয়েছে।

১ লাখ থেকে ১.৮৮ কোটি রিটার্ন

২৯ নভেম্বর ২০২৪-এর মধ্যে এই ফান্ডে কেউ যদি আজ থেকে ঠিক ৩০ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকতেন, তাহলে সেই টাকা এখন ১.৮৮ কোটিতে পরিণত হত। এমনকী এই ফান্ড নিফটি ৫০০ ট্রাই-এর বেঞ্চমার্ককের রিটার্নের থেকেও ১.৫২ কোটি টাকা বেশি রিটার্ন এনে দিয়েছে। এছাড়াও যদি কেউ প্রতি মাসে ১০ হাজার টাকার এসআইপি করতেন এই ফান্ডে, তাহলে তিনি মোট ৩৫.৯০ লক্ষ টাকা বিনিয়োগ করে ২০.৬৫ কোটি টাকা রিটার্ন পেতেন।

এখন বিনিয়োগে মিলবে সুফল ?

সংবাদসূত্রে জানা গিয়েছে, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড এমন কিছু সংস্থায় বিনিয়োগ করে যা দীর্ঘমেয়াদে ভাল রিটার্ন এনে দেয়। এছাড়াও ফান্ডের বটম আপ প্রক্রিয়া খুবই উন্নত। মিড টার্ম এবং লং টার্মে এই ফান্ড দারুণ রিটার্ন দিয়েছে। এর পোর্টফোলিও অত্যন্ত বৈচিত্র্যময়, বিভিন্ন সেক্টরে বিভক্ত, যাতে ঝুঁকি অনেক কমে যায় এবং রিটার্নও স্থিতিশীল হয়ে আসে।

দীর্ঘমেয়াদী রিটার্ন দিয়েছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এমনকী বাজারের ঝুঁকি থেকে রক্ষা করেছে বিনিয়োগকারীদের। তবে এই ফান্ডগুলিকে প্রায়ই বাজারের উত্থান-পতনের সম্মুখীন হতে হয়। ইকুইটিতে বিনিয়োগ করতে হলে ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আর সমস্ত দিক বিবেচনা করেই বিনিয়োগ করতে হবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Blinkit CEO: 'ডেলিভারি পার্টনারদের কত টাকা দেন ?' হিসেব চেয়ে ব্লিঙ্কইটের সিইওকে তোপ কুনাল কামরার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget