এক্সপ্লোর

Kalipuja: ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভিড়, দেবী আরাধনায় দূর-দূরান্ত থেকে আসছেন পুণ্যার্থীরা

Kalipujo in Tarapith: কথিত আছে, ফলহারিণী অমাবস্যায় মাকে ফল নিবেদন করেন ভক্তরা। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল একবছর খাওয়া নিষেধ।

বীরভূম: আজ ফলহারিণী অমাবস্যা। এই উপলক্ষে তারাপীঠে ভক্তদের ভিড়। দূর-দূরান্ত থেকে পুজো দিতে আসছেন পুণ্যার্থীরা। সকাল থেকেই মন্দির চত্বরে সুবিশাল লাইন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হয়।   

মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করছেন। তিনিই নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। আজ দুপুর ২টোয় অমাবস্যা লাগবে। তাই আগে থেকেই চলছে পুজো প্রস্তুতি। 

কথিত আছে, ফলহারিণী অমাবস্যায় মাকে ফল নিবেদন করেন ভক্তরা। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল একবছর খাওয়া নিষেধ। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার। তারা মাকে দু’বার ভোগ নিবেদন করা হয়। রাতে মাকে নিবেদন করা হয় খিচুড়ি, পাঁঠার মাংসের ভোগ। 

জানা যায়, রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রীমা সারদাকে ষোড়শীরূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণমঠ ও আশ্রমে এই পুজো 'ষোড়শী' পুজো নামে পরিচিত। এছাড়া ১২৮০ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণরূপের পুজো করেছিলেন। সে জন্যে এইদিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ।  আজ বেলুড় মঠেও রাতে ফলহারিণী কালীপুজো হবে।            

আরও পড়ুন, আজ ফলহারিণী অমাবস্যা, কোন উপাচারে পুজো করলে ইচ্ছেপূরণ?আজ ফলহারিণী অমাবস্যা, কোন উপাচারে পুজো করলে ইচ্ছেপূরণ? 

ফলহারিণী অমাবস্যা থাকবে  রবিবার ২:২৫ থেকে সোমবার দুপুর ৩:৪৮ পর্যন্ত। পুরোহিতরা রবিবারই সমস্ত উপাচার করার পরামর্শ দিয়েছেন। একই দিনে শনি জয়ন্তী পড়ছে। তাই সন্ধেবেলা কালো তিল আর সরষের তেলে প্রদীপ জ্বালিয়ে শনি মন্দিরে পুজো দেওয়ারও পরামর্শ দিয়েছেন অনেকেই। মনে করা হয় এতে সাধারণের মঙ্গল সাধন হয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget