এক্সপ্লোর

Jyotirmay Singh Mahato : 'বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একাংশে অনুপ্রবেশ', অমিত শাহকে চিঠি বিজেপি সাংসদের

Amit Shah: 'বেআইনি অনুপ্রবেশের ফলে এইসব অঞ্চলের সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে', অমিত শাহকে লেখা চিঠিতে এমনই দাবি...

শিবাশিস মৌলিক, কলকাতা : রাজ্যে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন জ্যোতির্ময় সিংহ মাহাতো। গত কয়েক বছর ধরে জঙ্গলমহলে ক্রমাগত অনুপ্রবেশ হয়ে চলেছে বলে অভিযোগ জানিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। 'বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একাংশে অনুপ্রবেশ। এই অঞ্চলগুলি দীর্ঘদিন ধরেই আদিবাসী মানুষদের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র। বেআইনি অনুপ্রবেশের ফলে এইসব অঞ্চলের সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে।' অমিত শাহকে লেখা চিঠিতে এমনই দাবি করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh Unrest)। তারপর আস্তে আস্তে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। যার জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। হাসিনা পদত্যাগ করার পরপরই বাংলাদেশ ছাড়তে আরম্ভ করে ছোট-বড় আওয়ামি লিগের প্রায় সমস্ত নেতা-নেত্রী। যার মধ্যে বেশিরভাগ আশ্রয় নিয়েছেন ভারতে। আর এর মাঝেই অশান্তির ঝাঁঝ আরও বাড়ে বাংলাদেশে। এই সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে জলপথের সাহায্যে কেউ যাতে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য কড়া নজরদারি চালায় প্রশাসন ও উপকূলরক্ষী বাহিনী। বাংলাদেশের পরিস্থিতির জেরে তখন সুন্দরবনের জলপথে হাই অ্যালার্ট জারি করা হয়। সুন্দরবনের সব জলপথে তল্লাশি চালায় পুলিশ। নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদী আন্তর্জাতিক জলপথের অংশ। ওই এলাকাতেও চলে জোর তল্লাশি।

ANI-সূত্রে জানা যায়, একজন সিনিয়র বিএসএফ অফিসার জানান, উত্তরবঙ্গের বিস্তীর্ণ বাংলাদেশ সীমান্তের নানা জায়গায় বাংলাদেশের বহু নাগরিক ভিড় করেছিলেন। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং বিএসএফ-এর সাহায্য়ে  তাঁদের সরিয়ে দেওয়া সম্ভব হয়।

জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তেও অনুপ্রবেশের চেষ্টা হয়। সেখানে প্রায় ১২০০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটকায় বিএসএফ। কাঁটাতার না থাকায় চিলডাঙা গ্রামে জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা করা হচ্ছিল। সীমান্ত পেরনোর আগেই অনুপ্রবেশকারীদের আটকে দেয় বিএসএফ। অনুপ্রবেশ রুখতে গ্রামে গ্রামে গিয়ে সতর্ক করে বিএসএফ (BSF)। বিএসএফ-এর ৯২ ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনোজ কুমার গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন। সচেতন করেন। সবদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। নতুন লোক দেখলে কথা বলার পরামর্শ দিয়েছিলেন। যাতে অনুপ্রবেশকারীদের চেনা যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget