এক্সপ্লোর

Rupee Rises Up: ডিসেম্বরের পর প্রথম লাফ ভারতীয় মুদ্রার দরে, ডলারের সাপেক্ষে এখন কত হল টাকার দাম ?

Rupee Rises Above 85 Mark: ফরেক্স ট্রেডাররা লক্ষ্য করেছেন কর আরোপের কারণে নানা দেশে মুদ্রাস্ফীতির আশঙ্কা মাথা চাড়া দিয়ে উঠেছে আর তাই বিশ্ব বাজারে মার্কিন ডলারের দামে পতন এসেছে।

Rupee Against Dollar: ডলারের নিরিখে টাকার দাম অনেকটাই কমে গিয়েছিল বেশ কয়েক মাস আগে। ৮৭ টাকার স্তরে নেমে এসেছিল ভারতীয় মুদ্রার দর। তবে এবার ২০২৪ সালের ডিসেম্বরে পরে প্রথমবার টাকার দাম ফের লাফ দিল। ৮৫ টাকার স্তরে উঠে (Rupee Rises Up) এল টাকার দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর আরোপের কারণে বিশ্বজুড়ে যে দোলাচল দেখা দিয়েছে তার ভিত্তিতেই ডলারের দামে অনেক পতন এসেছে আর টাকার দামে (Rupee Against Dollar) এসেছে বড় উত্থান। বাজারে ভারতীয় মুদ্রার দরে অনেকটাই স্বস্তি এবার।

শুক্রবারের সকালে মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম উঠে আসে ৮৪.৯৬ টাকায়। অপরিশোধিত তেলের দামে পতনের কারণে এই ডলারের দাম অনেকটা পড়ে গিয়েছে আজকের বাজারে। বিশ্ববাজারে মার্কিন মুদ্রার দরেও পতন এসেছে। ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯৯ শতাংশ দেশের উপরে কর আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেন। এই কর আরোপের তালিকা থেকে বাদ যায়নি ভারতও। বাণিজ্য ক্ষেত্রে বৈষম্যে সমতা আনতে এই কর আরোপ করেছে আমেরিকা। বাজার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এই ঘোষণার কারণে বিশ্বব্যাপী এক ভয়ানক বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে।

মুদ্রাস্ফীতি ও মন্দার আশঙ্কা

ফরেক্স ট্রেডাররা লক্ষ্য করেছেন কর আরোপের কারণে নানা দেশে মুদ্রাস্ফীতির আশঙ্কা মাথা চাড়া দিয়ে উঠেছে আর তাই বিশ্ব বাজারে মার্কিন ডলারের দামে পতন এসেছে, আগামীতে মার্কিন দুনিয়ায় বড় মন্দাও আসতে পারে বলে অনেকের ধারণা। এছাড়া ট্রেড পার্টনারদের সঙ্গে খুচরো শুল্কনীতির কারণে বৈশ্বিক বাণিজ্য স্তিমিত হয়ে যাবে যা মন্দা ডেকে আনতে পারে।

আন্তঃব্যাঙ্ক ফরেইন এক্সচেঞ্জ মার্কেটে মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দর আজ সকালে খোলে ৮৫.০৭ টাকায়। তারপর আরও গতি নেয় ভারতীয় মুদ্রা, ৮৪.৯৬-এর স্তরে উঠে আসে। আগের দিনের ক্লোজিং থেকে ৩৫ পয়সা বেড়ে যায় টাকার দাম। বৃহস্পতিবার টাকার দাম মার্কিন ডলারের নিরিখে ২২ পয়সা বেড়ে ৮৫.৩০ টাকায় বন্ধ হয়। বিশ্বের ৬০টি দেশের উপরে পারস্পরিক কর আরোপের সিদ্ধান্তের কারণেই এই অবস্থা দেখা যাচ্ছে।

ডলার সূচকেও ০.৪২ শতাংশ পতনে এসেছে। অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি ০.৮৪ শতাংশ কমে এসেছে। ফলে আগামীতে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক তাদের সুদ আরও কমাতে পারে, মনে করা হচ্ছে বছরে চারবার সুদ কমানোর পরিকল্পনা করছে ফেডারেল ব্যাঙ্ক যা শুরু হতে পারে আগামী জুন মাস থেকেই।

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget