এক্সপ্লোর

Supreme Court: 'না জানিয়ে কোনও কাজ নয়' কামদুনিকাণ্ডের মুক্তিপ্রাপ্তদের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ সুপ্রিম কোর্টের

ঠিকানা ও মোবাইল নম্বর পরিবর্তন হলে তৎক্ষণাৎ তা পুলিশকে জানাতে হবে। পাসপোর্ট থাকলে তা অবিলম্বে সারেন্ডার করতে হবে।

নয়াদিল্লি: কামদুনিকাণ্ডে (Kamduni) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ে মুক্তিপ্রাপ্ত ৪ জনের ওপর নতুন শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রতি মাসে প্রথম ও তৃতীয় সোমবার এই ৪ জনকে রাজারহাট থানায় হাজিরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জানানো হয়েছে, কোথাও যেতে চাইলে সেই ভ্রমণ সূচি দিয়ে পুলিশের কাছে তাঁদের অনুমতি চাইতে হবে। ঠিকানা ও মোবাইল নম্বর পরিবর্তন হলে তৎক্ষণাৎ তা পুলিশকে জানাতে হবে। পাসপোর্ট থাকলে তা অবিলম্বে সারেন্ডার করতে হবে। রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছেন, ৪ জনের মুক্তির ফলে গ্রামে উত্তেজনা তৈরি হতে পারে। রাজ্য সরকার এই মামলায় যথেষ্ট তৎপরতা দেখাননি, তাঁরা আদালতে আরও তথ্য দেবেন, আদালতে জানালেন নির্যাতিতার আইনজীবী। 

কামদুনি গণধর্ষণ ও হত্য়া মামলায় রায়দান: গত ৬ অক্টোবর কামদুনি গণধর্ষণ ও হত্য়া মামলায় রায়দান করে কলকাতা হাইকোর্ট। ৬ দোষীর মধ্য়ে ৪ জনের জেল মুক্তিপায়। তাদের মধ্য়ে একজনকে তথ্য়প্রমাণের অভাবে বেকসুর খালাস ঘোষণা করে আদালত। আর বাকি ২ জনের মৃত্য়ুদণ্ড রদ করে, আমৃত্য়ু কারাবাসের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। রায় শুনে কান্নায় ভেঙে পড়েন কামদুনির প্রতিবাদীরা। রায় শোনার পর হাইকোর্ট চত্বরেই অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার ভাই।  এর পর ফের পথে নামে কামদুনি। জ্বলে ওঠে প্রতিবাদের আগুন।  তদন্তে গাফিলতির জেরেই কি গুরু পাপে লঘু দণ্ড? প্রশ্ন তোলে মৃতের পরিবার। প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকাও। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হতাশ পরিবার। হাইকোর্টের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা করেন কামদুনির প্রতিবাদীরা। পাশাপাশি, সর্বোচ্চ আদালতে রাজ্য় সরকার যে মামলা করেছে তাতেও পার্টি হয়েছেন তাঁরা।

সুপ্রিম কোর্টে আইনি লড়াই: সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের প্রস্তুতি সেরে গত ১৩ অক্টোবর দিল্লি থেকে কলকাতায় ফিরে আসেন কামদুনির প্রতিবাদীরা। এ দিন সকালে কলকাতা বিমানবন্দরে নামেন তাঁরা। সঙ্গে ছিলেন বিজেপি নেতা শঙকুদেব পণ্ডা। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য় সরকার যে মামলা করেছে তাতে পার্টি হয়েছেন কামদুনির প্রতিবাদীরা। পাশাপাশি সর্বোচ্চ আদালতে আরেকটি পৃথক মামলা দায়ের করেছেন তাঁরা। তাঁদের হয়ে মামলা লড়বেন সুষমা স্বরাজের মেয়ে বিশিষ্ট আইনজীবী বাসুরি স্বরাজ। সুপ্রিম কোর্টে বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী কামদুনির প্রতিবাদীরা।  আর আজ সেই মামলারই শুনানি ছিল। সেখানেই একাধিক নতুন শর্ত আরোপ করে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: Recruitment Scam: '১০০ কোটি টাকারও বেশি দুর্নীতি! কুন্তলকে জামিন দিলে, প্রভাবিত হতে পারে তদন্ত', দাবি ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget