এক্সপ্লোর

Coronavirus : বাড়ছে করোনা ! তার মাঝেই বেলেঘাটা ID র করোনা চিকিৎসার নোডাল অফিসারের বদলি, বিতর্ক

Coronavirus Update : বেলেঘাটা আইডি হাসপাতালের করোনা চিকিৎসার নোডাল অফিসারকে বদলির নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

ঝিলম করঞ্জাই, কলকাতা : দেশে আতঙ্কের পরিবেশ তৈরি না হলেও, বেড়ে চলেছে করোনা ( Coronavirus ) আক্রান্তের সংখ্যা। রাজ্যেও নতুন করে করোনা ( Covid 19 ) আক্রান্তের সংখ্যা বাড়ছে । এরই মধ্যে বেলেঘাটা আইডি ( Beleghata ID Hospital ) হাসপাতালের করোনা চিকিৎসার নোডাল অফিসারকে বদলির নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

দেশের করোনাগ্রাফ

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৪৪০। সূত্রের খবর, ২ জানুয়ারি পর্যন্ত দেশের ১১টি রাজ্য়ে মোট ৫১২ জন করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে কর্ণাটকে সর্বাচ্চ ১৯৯, কেরলে ১৪৯ জন, গোয়ায় ৪৭, গুজরাত ৩৬, মহারাষ্ট্র ৩২, তামিলনাড়ু ২৬, দিল্লি ১৫, রাজস্থান ৪, তেলঙ্গানা ২, ওড়িশা ও হরিয়ানায় ১ জন করে।

বাংলায় করোনা পরিস্থিতি 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৮১।  এরই মধ্যে বেলেঘাটা আইডি-র করোনা বিভাগের নোডাল অফিসার কৌশিক চৌধুরীকে বদলি করা হল উত্তর ২৪ পরগনার একটি সরকারি হাসপাতালে। এই পরিস্থিতিতে বেলেঘাটা আইডি হাসপাতালের করোনা চিকিৎসার নোডাল অফিসারকে বদলির নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কেন বদলি, যখন রোজই একের পর এক করোনা আক্রান্ত এই হাসপাতালে ভর্তি হচ্ছে ? স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এটা রুটিন বদলি। বদলি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ওই চিকিৎসক। 

মঙ্গলবার বেলেঘাটা আইডি-তে আরও একজন করোনা আক্রান্তকে ভর্তি করা হয়। বাড়িতেই চিকিৎসা চলছিল দক্ষিণ কলকাতার বাসিন্দা চল্লিশোর্ধ্ব ওই মহিলার। বারাসাতের বাসিন্দা এক রোগীকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। বেলেঘাটা আইডি-তে এই মুহূর্তে ভর্তি রয়েছেন ৫ জন করোনা রোগী। 

করোনার নতুন উপসর্গ 

সারাদেশে এখন অনেকেই করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা এবার করোনার নতুন কিছু উপসর্গও প্রত্যক্ষ করেছেন। এখনও পর্যন্ত করোনার (Covid JN.1 Variant) উপসর্গের মধ্যে দেখা যাচ্ছে - 

  • জ্বর
  • কাশি
  • গলা ব্যথা
  • গায়ে-হাতে ব্যথা
  • শ্বাসযন্ত্রের সংক্রমণ ইত্যাদি।

    এছাড়া দেখা যাচ্ছে নতুন দুটি উপসর্গ- উদ্বেগ এবং অনিদ্রা। সম্প্রতি গত ডিসেম্বর মাসেই ইউনাইটেড কিংডমের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের পক্ষ থেকে সমীক্ষায় উঠে এসেছে এই নতুন উপসর্গের হদিশ। গত বছর নভেম্বর মাসের শুরুর দিক থেকে করোনা আক্রান্তদের মধ্যে ১০ শতাংশ মানুষই জানিয়েছেন যে তাঁদের উদ্বেগ, অতিরিক্ত চিন্তার মত সমস্যা দেখা দিয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget