এক্সপ্লোর

Kolkata Metro: সাধারণ মানুষদের বার্তা মেট্রো কর্তৃপক্ষের, 'দানা'র প্রভাবে কি বদলে যাচ্ছে সময়সূচি?

Cyclone Dana- Kolkata Metro: আদৌ কি 'দানা'র প্রভাবে মেট্রো পরিষেবায় কোনও বদল হচ্ছে? কিন্তু সেই বিষয়ে এবার সাধারণ মানুষদের উদ্দেশে বিবৃতি দিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। 

কলকাতা: ধেয়ে আসছে 'দানা', দিঘা-তাজপুরে শুরু ঝড়-বৃষ্টি। উপকূলের আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা' (Dana Cyclone)। সাগরদ্বীপ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'দানা'। এই পরিস্থিতিতে ইতিমধ্যে শিয়ালদহ শাখায় প্রায় ১৯০ টি ট্রেন বাতিল করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে কলকাতা মেট্রো (Kolkata Metro Service) পরিষেবা নিয়ে। আদৌ কি 'দানা'র প্রভাবে মেট্রো পরিষেবায় কোনও বদল হচ্ছে? কিন্তু সেই বিষয়ে এবার সাধারণ মানুষদের উদ্দেশে বিবৃতি দিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। 

কলকাতা মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র জানিয়ে দিয়েছেন যে কলকাতা মেট্রো পরিষেবায় কোনও পরিবর্তন করা হচ্ছে না। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ''দানা আর কিছুক্ষণ পরেই হয়ত কলকাতার উপকূলে এসে ল্যান্ডফল হবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে মেট্রো পরিষেবা কী হবে তা নিয়ে প্রশ্ন জেগেছে। কিন্তু আমি বলে দিতে চাই যে কলকাতা মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। কোনও পরিবর্তন আমরা করছি না। দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রোর যে সময় রয়েছে তা হল রাত ১০.৪০। সেই সময় অনুযায়ীই চলবে। হাওড়া রুটের ও সল্টলেক রুটের মেট্রো পরিষেবাও স্বাভাবিক যেই সময়ে চলে, সেই মতই চলবে। মেট্রোরেল আপনাদের সঙ্গেই থাকবে। এই জন্যই মেট্রোরেল কলকাতার লাইফ লাইন।''

 

ঘূর্ণিঝড় 'দানা' সাগরদ্বীপ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। পারাদ্বীপ থেকে 'দানা'র দূরত্ব ১৫০কিমি, ধামারা থেকে ১৮০ কিমি দূরে। মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। পুরী ও সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'।

উপকূলের সঙ্গে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের দূরত্ব কমার সঙ্গে সঙ্গে, এদিন সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। দানার ভয়ে একদিকে যখন, ট্রেনের চাকায় পড়েছে তালা, তখন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় কাছি দিয়ে বেঁধে রাখা হয় মাছ ধরার ট্রলার। একই ছবি দেখা যায় নামখানা ব্লকের দশমাইল গ্রামে। সেখানেও মাছ ধরার ট্রলার কাছি দিয়ে বাঁধা, সমুদ্র পাড়ের বাড়ি ও দোকানঘরও বেঁধে রাখা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget