এক্সপ্লোর

Durga Puja 2023 : দমদম পার্ক ভারতচক্রে এবার অনন্য ভাবনা, মণ্ডপজুড়ে পুতুলনাচ ! ব্যাপারটা কী ?

Dumdum Park Bharat Chakra Theme : এবারের থিমের নাম 'ভ্রান্তি'। আগের বছরের রেশ টেনেই এবারের থিম নির্বাচন। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দমদম পার্ক ভারতচক্র ( Dumdum Park Bharat Chakra )। উত্তর কলকাতার জনপ্রিয় পুজো ( Durga Puja 2023 )। প্রতিবার মণ্ডপ সজ্জায় বিশেষ ভাবনার সাক্ষর রাখে এই পুজো কমিটি। গত বছর এই পুজোর থিম ছিল 'অন্তর্লীন'। আর এ বছর দমদম পার্ক ভারতচক্র পুজো মণ্ডপের সজ্জায় যেন গত বছরেরই অনুরণন। এবারের থিমের নাম 'ভ্রান্তি'। আগের বছরের রেশ টেনেই এবারের থিম নির্বাচন। 

এই পৃথিবীতে প্রত্যেকের ভাগ্যের সুতোই বাঁধা অন্য কারও হাতে। যে ভাবছে আমিই সকলকে সুতোর টানে নাচাচ্ছি, সে-ও কিন্তু আবার কারও হাতের পুতুল। পুতুল-নাচের দুনিয়ার মাধ্যমে সেই ভাবনারই প্রকাশ ঘটছে দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপে। ক্ষমতা নিয়ে মানুষের এই যে ভ্রান্তি- সেটাই এবার মণ্ডপসজ্জার থিম।

পুজো কমিটির তরফে জানানো হল, আসলে মানুষ ক্ষমতায় বলীয়ান হয়ে নিজেকে সর্বেসর্বা মনে করে। মনে করে, সেই সবাইকে নাচাচ্ছে। এমনকী ঈশ্বরকে পর্যন্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আসলে মানুষের কোনও ক্ষমতাই নেই। আদতে সকলেই ঈশ্বরের হাতের পুতুল। পরমাপ্রকৃতির অঙ্গুলি হেলনে মানুষের ভাগ্য বদলায়। 

মণ্ডপের যে বিশালত্ব তা আদতেই নজরকাড়া। এই মন্ডপজুড়ে এবার দেখা যাবে বহু পুতুল। আর সেই পুতুলের নাচ মুগ্ধ করবে দর্শনার্থীদের। 

২০২১ সালে  দমদম পার্ক ভারতচক্রের পুজোর থিম ছিল কৃষক আন্দোলন, যা ফুটিয়ে তুলতেই প্যান্ডেলের একাংশে করা হয়েছিল জুতোর ইনস্টলেশন।  পুজোর মুখে তাই নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবে শৈল্পিক ভাবনায় ও অনন্যতায় তা মন কে়ড়ে নেয় দর্শকদের।   

পঞ্জিকামতে, এবার মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। যার ফল হবে- ছত্রভঙ্গ। অর্থাৎ শাস্ত্র বলছে, এর জেরে রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে। শুধু তা-ই নয়, মা দুর্গা ফিরবেনও ঘোটক বা ঘোড়াতে চড়েই।  

 এক নজরে এবারের পুজোর নির্ঘণ্ট :

বারের দুর্গাপুজোর (Durga Puja Time) নির্ঘণ্ট :

মহাষষ্ঠী : ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 

মহাসপ্তমী : ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার

মহাষ্টমী :  ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
সন্ধিপুজো :  সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো। সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি। 

মহানবমী: ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।

বিজয়া দশমী:  ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।

(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)             

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget