এক্সপ্লোর

Bankura News: গন্ধেশ্বরী নদীর সতীঘাটে নবপত্রিকা স্নান করালেন বাঁকুড়ার শতাধিক পুজো কমিটির উদ্যোক্তারা

Nabapatrika Snan: দীর্ঘদিনের প্রথা মেনে বৃহস্পতিবার সকালে বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী নদীর সতীঘাটে নবপত্রিকা স্নান করালেন শতাধিক পুজো কমিটির উদ্যোক্তারা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দুর্গাপুজোর ষষ্ঠীতে মায়ের বোধন হওয়ার পর সপ্তমীর দিন স্নান করানো হয় নবপত্রিকাকে (Nabapatrika Snan)। প্রাচীন কাল থেকেই এই প্রথা মেনে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। 

আরও পড়ুন: Durga Puja 2024: যুদ্ধবেশী মা রাজ রাজেশ্বরীর আরাধনা, মহা সমারোহে পুজোর আয়োজন কৃষ্ণনগর রাজবাড়িতে

সেই প্রথা পালন করতে সপ্তমী দিন সকালে বাঁকুড়া শহরের শতাধিক পুজোর উদ্যোক্তারা নবপত্রিকা স্নান করাতে হাজির হন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী নদীর সতীঘাটে। শত শত বছরের এই রীতির অন্যথা হল না এবারেও। 

তবে তিথির গোলমালে এবার নবপত্রিকা স্নানের পর্ব মিটল সপ্তমীর সকালের আলো ফোটার আগেই। ভোর তিনটা থেকে একে একে বিভিন্ন পুজোর মণ্ডপ থেকে নবপত্রিকাকে পালকিতে চাপিয়ে ঢাক বাজিয়ে শোভাযাত্রা সহযোগে উদ্যোক্তারা হাজির হলে বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর সতীঘাটে। পবিত্র মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে নবপত্রিকাকে স্নান করিয়ে ফের তাঁরা ফিরে যান নিজের নিজের মণ্ডপে। নবপত্রিকার এই স্নান পর্বকে ঘিরে বৃহস্পতিবার সকালে হাজার হাজার লোকের ভিড়ে ভোরের আলো ফোটার আগেই উৎসবের চেহারা নেয় সতীঘাট। স্নানের পর নবপত্রিকার পুজো শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় উদযাপনও।  

প্রাচীনকাল থেকে মহাসপ্তমী তিথিতে নবপত্রিকা বা কলাবউ স্নান করানোর রীতি প্রচলিত রয়েছে দুর্গাপুজোর সময়। এই নবপত্রিকায় কলাবউ হিসেবে দুর্গাপুজোর চারদিন গণেশ ঠাকুরের পাশে থাকে। 

শাস্ত্র অনুসারে নটি উদ্ভিদ দেবী দুর্গার ৯টি বিশেষ রূপের প্রতিনিধি হিসেবে পূজিত হন দুর্গাপুজোর সময়। এই নটি দেবী হলেন রম্ভার ব্রক্ষ্মাণী, কচুর কলিকা, হরিদ্রার উমা, জয়ন্তীর কার্তিকী, বিল্ব বা বেলের শিবা, দাড়িম্বর রক্তদন্তিকা, অশোকের শোকরহিতা, মানের চামুণ্ডা ও ধানের লক্ষ্মী।

প্রথমে শাস্ত্রবিধি মেনে স্নান করানো হয় নবপত্রিকাকে। তারপর একটি নতুন লাল পাড় সাদা শাড়ি পরানো হয়। এই সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডানদিকে রাখা হয়। এরপর সূচনা হয় পুজোর মূল অনুষ্ঠানের।

তবে সপ্তমীর ভোরে নবপত্রিকার স্নান ও পুজো উদযাপনের মাঝেও ফিকে হয়নি তিলোত্তমার বিচারের দাবি। পুজোর উদ্যোক্তাদের কথায়, এই উৎসবের মাঝেও তাঁরা মনে রেখেছেন তিলোত্তমাকে। তাই পুজো উদযাপনের মাঝেও তিলোত্তমার বিচারের দাবি ফিকে হয়নি এতটুকুও। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Durga Puja 2024: ত্রিধারা সম্মিলনী পুজোমণ্ডপের ভিতরে বিচার চেয়ে স্লোগান, ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget