এক্সপ্লোর

Durga Puja : অভিনব রীতি, পুরুলিয়ার পঞ্চকোট রাজবাড়িতে পিতৃপক্ষেই এলেন মা, শুরু শারদোৎসব

Panchakot Rajbari Durga Puja : দেবী পক্ষের সূচনা হওয়ার আগেই দেবীর আরাধনা শুরু হয়ে গেল পুরুলিয়ার কাশীপুরে পঞ্চকোট রাজ পরিবারে।

হংসরাজ সিংহ, সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : মহালয়ার ( Mahalaya 2023 ) এক সপ্তাহ আগেই পুরুলিয়ার কাশীপুরে ( Kashipur )  পঞ্চকোট রাজবাড়িতে এলেন মা। কৃষ্ণানবমীর দিন থেকে শুরু হল পুজো ( Durga Puja 2023 ) । দেবী দুর্গা এখানে পূজিতা হন রাজরাজেশ্বরী রূপে। অন্যদিকে, জয়পুরে দেউলঘাটা মন্দিরে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। 

১৬ দিন ধরে চলে দুর্গাপুজো

এই পরিবারে ১৬ দিন ধরে চলে দুর্গাপুজো। আগামী শনিবার মহালয়া। দেবী পক্ষের সূচনা হওয়ার আগেই দেবীর আরাধনা শুরু হয়ে গেল পুরুলিয়ার কাশীপুরে পঞ্চকোট রাজ পরিবারে। রীতি মেনে কৃষ্ণানবমীর দিন দেবী বাড়ির মন্দিরে শুরু হয়েছে দুর্গাপুজো।

ষোড়শকল্পের পুজো

অষ্টধাতুর তৈরি চতুর্ভুজা দুর্গা এখানে পূজিতা হন রাজরাজেশ্বরী রূপে। রাবণ বধের জন্য রামচন্দ্র ১৬ দিন ধরে যে পুজো করেছিলেন, সেই ধারা মেনেই এখানে ১৬ দিন ধরে মায়ের পুজো হয়। সেই কারণে এই পুজোকে ষোড়শকল্পের পুজোও বলা হয়। প্রায় ২ হাজার বছর ধরে চলে আসছে পঞ্চকোট রাজ পরিবারের পুজো।

কী কী রীতি এই পরিবারে 
কাশীপুর দেবী বাড়ির পুরোহিত গৌতম চক্রবর্তী জানালেন, প্রথা অনুযায়ী, অষ্টমীর দিন এখানে শ্রীনাদ মন্ত্র পাঠ করা হয়। দশমীতে ঘট বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় পঞ্চকোট রাজ পরিবারের পুজো।

জয়পুরের দেউলঘাটা মন্দিরের পুজো
অন্যদিকে, কংসাবতী নদীর তীরে জয়পুরের দেউলঘাটা মন্দিরের পুজো প্রায় আড়াই হাজার বছরের পুরনো। এখানে পাথরে খোদিত দশভুজার ডান পা থাকে মহিষের ওপরে। পুরুলিয়ার অন্যতম পর্যটন স্থল এই দেউলঘাটা। তাই পুজোর সময় এই মন্দিরে ভিড় জমান পর্যটকরা। ভিনরাজ্য থেকেও অনেকে আসেন।  জাঁকজমক না থাকলেও, পুজোর ক’টা দিন দর্শনার্থীদের ভিড়ে দেউলঘাটা মন্দির চত্বর জমজমাট হয়ে ওঠে। 

দুর্গাপুজোর নির্ঘন্ট ২০২৩ 

মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 

মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার

মহাষ্টমী - ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
(সন্ধিপুজো-
সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো।
সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু।
সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান।
রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি)

মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।

বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।

(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা) 

আরও পড়ুন- কেনাকাটায় যেন ভাটা না পড়ে, পুজোর আগে শনি-রবিবার মেট্রোর সূচিতে বদল Blue লাইনে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget