এক্সপ্লোর

Group D Rally: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে আদালতে ধাক্কা রাজ্য সরকারের

HC On Group D: কোনও বিক্ষোভ সমাবেশ নয়, মিছিল করে চলে যাবে, আপত্তি কোথায়, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল প্রসঙ্গে প্রশ্ন আদালতের।

কলকাতা: শাসকদলের বিরুদ্ধে বিরোধীদের সভাই হোক, কিংবা চাকরি প্রার্থীদের প্রতিবাদের মিছিল, সরকারে যেই রাজনৈতিক দলই থাকুক না কেন, এছবি নতুন নয়। আর এবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়েও 'আপত্তি'-র পাঁচিল খাড়া করলেও আদতে ধোপে টিকল না। কার্যতই গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল (Group D Jobseekers Rally) নিয়ে আদালতে ধাক্কা রাজ্য সরকারের (West Bengal Government)। রাজ্যের তরফে দায়ের করা রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ। রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল পূর্বনির্ধারিত রুটেই হবে, জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

মিছিল পূর্বনির্ধারিত রুটেই হবে : হাইকোর্ট

গত ২০ শে সেপ্টেম্বরের রায়ই বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত (Justice Joy Sengupta)। শান্তিপূর্ণ মিছিলের দায়িত্ব আয়োজক এবং পুলিশ দুপক্ষেরই,  জানাল আদালত (Court)। 'থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হবে মিছিল। নিজাম প্যালেসের (Nizam Palace) সামনে দিয়ে রবীন্দ্রসদন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড়ে শেষ হবে মিছিল।আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ১টায় হবে মিছিল।

কোনও বিক্ষোভ সমাবেশ নয়, আপত্তি কোথায় ? প্রশ্ন আদালতের

 রাজ্য সরকার যে স্কুলগুলি কথা উল্লেখ করেছে সেগুলি কোনওটিই ক্যামাক স্ট্রিটের ওপরে নয়', কোনও বিক্ষোভ সমাবেশ নয়, মিছিল করে চলে যাবে, আপত্তি কোথায়, প্রশ্ন আদালতের। ট্রাফিক জ্যাম হবে, সওয়াল করে রাজ্য। 'রাজ্য এনিয়ে কথা বললে বিপদ বাড়বে', মামলাকারীরা ২১ জুলাইয়ের কথা বলবে, মন্তব্য বিচারপতির। স্কুলের কথা ভাবলে ২১ জুলাই শহর স্তব্ধ করে দিত না, সওয়াল মামলাকারির আইনজীবীর।

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলা

সম্প্রতি এসএসসি  গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিপোর্ট তলব করেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২ সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জানতে চেয়ে নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল প্রসন্নকুমার রায়কে। জামিন চেয়ে আদালতে আবেদন জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায়ের। সেই জামিন মামলাতেই সিবিআই রিপোর্ট তলব করে ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে

নিয়োগে স্বজনপোষণের অভিযোগ

প্রসঙ্গত,  পূর্ব মেদিনীপুরে ২০১২ সালের প্রাইমারি নিয়োগে স্বজনপোষণের অভিযোগ উঠেছে আগেই। আদালতের নির্দেশ কার্যকর না করায়, শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ২০১৬-র SSC-র নিয়োগ দুর্নীতি মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। কেউ পরীক্ষায় পাস করেও চাকরির দাবিতে রাস্তায় বসে। আর কেউ টাকার বিনিময়ে বছরের পর বছর স্কুলে পড়াচ্ছেন। নম্বরে কারচুপির কথা স্বীকার করে ৯০৭ জনের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget