এক্সপ্লোর

Ram Navami 2025: সিঙ্গুরে রাম সীতার আরাধনা, ভেদাভেদ ভুলে সামিল TMC-বাম-BJP !

Ram Navami 2025 Hooghly :প্রাচীন এই পুজোয় এখনও নিষ্ঠা সহকারে আরাধনা করা হয় রামের, রাম সীতার মূর্তির নিচে অবস্থান করেন হনুমান।

হুগলি: প্রাচীন ঐতিহ্য ও রীতি মেনে সিঙ্গুরের রামরাজাতলায় শুরু হল রাম সীতার আরাধনা। ৭৮ বছরের পুরনো হুগলি জেলার অন্যতম প্রাচীন এই রাম সীতা  পুজোয় ভেদাভেদ ভুলে সমবেত হন  তৃণমূল-বাম-বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলের মানুষ।বঙ্গীয় রাজনীতিতে ধর্মীয় প্রভাব ক্রমশ গাঢ় হচ্ছে। ২০২৬ এ বিধানসভা নির্বাচনকে  পাখির চোখ করে রামনবমী নিয়ে মেতে উঠেছে গেরুয়া শিবির।

রাম নবমী উপলক্ষ্যে  বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদী সংগঠন, বিজেপির  পক্ষ থেকে রাম পুজো , শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তবে এবারে পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেস ও। বঙ্গের বিভিন্ন জায়গায় তারাও রামনবমী নিয়ে শোভাযাত্রা ও পুজোর আয়োজন করেছে।তবে এরই মাঝে এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ে সিঙ্গুরের রামরাজাতলা এলাকায়। সিঙ্গুর দু'নম্বর পঞ্চায়েতের অধীন নতুন বাজার এলাকায় কিসমত নতুন বাজার সাধারণ সমিতির উদ্যোগে রাম সীতা পুজো হয়ে আসছে ৭৮ বছর ধরে। প্রাচীন এই পুজোয় এখনো নিষ্ঠা সহকারে আরাধনা করা হয় রামের। এখানে রাম সীতার মূর্তির নিচে অবস্থান করেন হনুমান।

রামের পাশাপাশি লক্ষণ ভারত শত্রুঘ্ন ও বৈশিষ্ট মুনির সাথে পুজিত হন বিভীষণ। প্রাচীন এই  পুজোয় দলমত নির্বিশেষে সামিল হন এলাকার সমস্ত মানুষ। ভেদাভেদ ভুলে পুজো নিয়ে উন্মাদনায় মেতে ওঠে তৃণমূল বিজেপি বামপন্থীরাও। প্রাচীন এই পুজো দেখলেই বোঝা যায় বঙ্গে রামসীতা পূজোর প্রচলন ছিল কিন্তু বর্তমানে বিজেপি যেভাবে রামকে নিয়ে উন্মাদনা করছে তা ভোটের ফায়দা তোলা ছাড়া আর কিছু নয়, মত  তৃণমূল ও বামেদের।পুজো কমিটির সভাপতি তথা তৃণমূল নেতা সুদীপ সাঁধুখা বলেন, এখানে রাজনীতির কোন রং নেই । তৃণমূল-বিজেপি সিপিএম সমস্ত দলের মানুষই দলমত নির্বিশেষে পুজোয় সামিল হয়। তবে যে ভাবে বিজেপি রামের নামে প্রচার করে  রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তার ঠিক নয়। ‌

পুজো কমিটির সম্পাদক তথা বামপন্থী কৃষক অনল  নাগ  বলেন, এই পুজোয় দলমত নির্বিশেষে ও জাতি ধর্ম বর্ন নির্বিশেষে এই পূজো হয়। আগে হাওড়ায় রাম সীতার  পুজো হতো,  তারপর হুগলি জেলার এই সিঙ্গুরে রামসীতা পুজোর প্রচলন হয় । তখন অন্য কোথাও আর সেভাবেই রাম পুজো দেখা যেত না। কিন্তু বর্তমানে  বিজেপি রামকে সামনে যেভাবে নতুন করে এই পুজোর প্রচলন করতে চাইছে তার সঙ্গে এই পুজোর কোনো সম্পর্ক নেই। এই পুজো অনেক ঐতিহ্যবাহী পুজো। তারা রামকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। 

আরও পড়ুন, রামনবমীতে মুখ্যমন্ত্রীকে জোর নিশানা শুভেন্দুর ! 'ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন..'

বিজেপি সিঙ্গুর বিধানসভার কনভেনার সজ্ঞয় পান্ডে বলেন, সিঙ্গুরের এই পুজো অতি প্রাচীন এটা ঠিকই।  তবে তারা যে অভিযোগ করছে তা ঠিক নয়। ধর্ম নিয়ে রাজনীতি এখন সবাই করছে। ৩০ শতাংশ ভোট পাওয়ার জন্য ওয়াকফ বিল নিয়ে যেভাবে বাম ও তৃণমূল রাস্তায় নেমেছে সেটাও তো ধর্ম নিয়ে রাজনীতি।।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget