এক্সপ্লোর

Howrah News: 'মরে যাওয়ার চিন্তা হচ্ছে, কী করে বাঁচব ?', ডিভিসির ছাড়া জলে 'অকাল বন্যা'; মাথায় হাত উদয়নারায়ণপুরের চাষিদের

Udaynarayanpur Potato নতুন করে আরও ৫০০ থেকে ৭০০ বিঘা জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সুনীত হালদার, উদয়নারায়ণপুর : "চাষির মরে যাওয়ার চিন্তা হচ্ছে। কী করে বাঁচব ? এতগুলো টাকা খরচ করে আলু চাষ করেছি।" এভাবেই আক্ষেপ ঝড়ে পড়ল হাওড়ার উদয়নারায়ণপুরের চাষি সরোজ চোঙদারের গলায়। ডিভিসির ছাড়া জলে 'অকাল বন্যা' হাওড়ার উদয়নারায়ণপুরে। যার জেরে আলু চাষে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। কার্যত তাঁরা এখন নাওয়া-খাওয়া ভুলতে বসেছেন! কেউ ধার করে, কেউ জমানো টাকা ভেঙে আলু চাষ করেছিলেন। কিন্তু, নদীর বাঁধ ভেঙে হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে। তার জেরে অসহায় অবস্থা এখন বহু চাষির। যদিও আজ নতুন করে আর সেভাবে জল না ঢুকলেও, জমা জল ক্রমশ নীচের দিকে দক্ষিণ উদয়নারায়ণপুরের আরও দু'টি গ্রাম পঞ্চায়েতের কিছু কিছু জমি প্লাবিত করছে। মানশ্রী গ্রাম পঞ্চায়েতের কিছু জমি ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং ভবানীপুর সোনাতলা গ্রাম পঞ্চায়েতেও কিছু জমিরও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে, নতুন করে আরও ৫০০ থেকে ৭০০ বিঘা জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যা ঘটল...

চাষের জন্য ছাড়া ডিভিসির জলের চাপে গত শনিবার হুগলির বলাইচক এলাকায় চিংড়া খালের বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করে। হুগলির কিছু অংশ ভাসায় এবং তারপর সেই জল হাওড়ার উদয়নারায়ণপুরে ঢুকে আলুর খেত নষ্ট করে দিয়েছে। ইতিমধ্যে ৭০০ বিঘা জমির আলু নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন চাষিরা। এই পরিস্থিতিতে সোমবার থেকে হুগলির বলাইচকে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ চলছে। ফলে, নতুন করে প্লাবনের আশঙ্কা কমেছে। কিন্তু যে জলটা উদয়নারায়ণপুরে জমে ছিল সেই জল ক্রমশ নীচের  দিকে নামছে।

এ প্রসঙ্গে সরোজ চোঙদার নামে স্থানীয় এক চাষি বলেন, "কাল থেকে জল বাড়া আছে। যখন চাষের সময় তখন জল দিল না, এখন জল এত দিয়ে আলুগুলো সব নষ্ট করে দিচ্ছে। এখন জলটা কেন এত দিচ্ছে ? কাঁচা ফসল নষ্ট হয়ে যাচ্ছে। চাষির মরে যাওয়ার চিন্তা হচ্ছে। কী করে বাঁচব ? এতগুলো টাকা খরচ করে আলু চাষ করেছি, এতে আমরা কী করে বাঁচব ? কেউ কেউ লোন নিয়েছেন। সেই লোন কী করে শোধ করা যাবে ?" তাঁর অভিযোগ, ভালোভাবে বাঁধ বাঁধেনি। কোনওরকমে পাইলিং করে, বাঁশ দিলে কি থাকবে ওটা ? থাকবে না। ওটা প্রধান বাঁধ। আগে থাকতে মেন বাঁধ বেঁধে দিলে এই ঘটনা ঘটত না। গুরুত্ব দেয়নি বলেই এই অবস্থা হয়েছে। তাঁর বক্তব্য, "আমার জীবনে এই প্রথম দেখছি, আলু এরকম খেতে ডুবে যাচ্ছে। কাঁচা সবজি রয়েছে লোকের। অসময়ের বন্যা। আমাদের তো মাথা খারাপ হয়ে গেছে। কী করব?"

অপর এক চাষি মনোজ খাঁড়া বলেন, "এর যে ক্ষতিপূরণ, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, উদয়নপুরের মানশী মৌজায় যে ক্ষতি হয়েছে, সেটা যেন একটু খতিয়ে দেখেন। এটুকু আমাদের আবেদন। সাধারণ মানুষ যেভাবে খরচ করেছেন, সেটা যেন পেয়ে যান। "

এনিয়ে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন বলেন, "ডিভিসির অতর্কিতে জল ছাড়া এবং সেচ দফতরের কাজ না হওয়ার ফলে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ৩টি মৌজা ক্ষতিগ্রস্ত। জল আরও বেড়েছে। ফলে, ৭০০-৮০০ বিঘা আলু জমির ক্ষতি হয়েছে। ধান জমির আরও ক্ষতি হয়েছে। এলাকার যেসব চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষতিটা কৃষি দফতরের মাধ্যমে  বাংলার শস্যবিমা যোজনার মাধ্যমে, চাষিদের ন্যায্যমূল্যের আলু যাতে নেওয়া হয় সেই দাবিটা চাষিদের পক্ষ থেকে উঠে আসছে। প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে চাষিদের। প্রকৃত যাঁদের ক্ষতি হয়েছে তাঁদের নিয়ে অ্যাসেসমেন্ট করে, তাঁরাই আলু দিয়ে ন্যায্য মূল্য পাক। এটাই বলার। কীভাবে ক্ষতিগ্রস্ত চাষিদের নাম নথিভুক্ত করা যায়, তারজন্য আমরা কৃষি দফতর, ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। চাষিদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, সেটা বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলে চেষ্টা করছি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget