এক্সপ্লোর

Howrah News : 'পুরো বাড়িটা ভেঙেচুরে পড়ে গেছে', শুধুই হাহাকার, নতুন করে নামছে ধস, কী ভবিষ্যৎ বেলগাছিয়ার?

'পুরো বাড়িটা ভেঙেচুরে পড়ে গেছে। ছেলে-মেয়েকে সরিয়ে রেখেছি। ভয়ে যাচ্ছি না বাড়িতে। সব কিছু পড়ে গেছে।' কেঁদে ফেললেন এক বাসিন্দা। 

 

সুনীত হালদার, ঐশী মুখোপাধ্যায়, হাওড়া : জলসঙ্কট ছিলই । এখন গোদের উপর বিষফোঁড়া ধস !  হাওড়ার বেলগাছিয়ায় মানুষের সঙ্গী এখন শুধুই হাহাকার। ক্রমাগত চওড়া হচ্ছে ফাটল। প্রতিদিনই নতুন করে ধস নামছে। বাড়িতে  ধরছে নতুন ফাটল। পুরনো চিড় চওড়া হচ্ছে। ঘর-দোর ছেড়ে ত্রিপল খাটিয়ে রাত্রিযাপন করছেন বেলগাছিয়ার মানুষ। তাঁরা এখন জলসঙ্কটের পাশাপাশি অস্তিত্বের সঙ্কটেও। মাথার ওপর ছাদ হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে।  বালি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবারের মাথায় হাত। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই নতুন করে ধস নামছে, বাড়িতে ফাটল ধরেছে। আতঙ্কের দিন-রাত্রি কাটছে বহু মানুষের। মাথার উপর ছাদ হারিয়ে ডুকরে উঠছেন এলাকাবাসী। 'পুরো বাড়িটা ভেঙেচুরে পড়ে গেছে। ছেলে-মেয়েকে সরিয়ে রেখেছি। ভয়ে যাচ্ছি না বাড়িতে। সব কিছু পড়ে গেছে।' কেঁদে ফেললেন এক বাসিন্দা। 

হাওড়ার বেলগাছিয়ায় ধস বিপর্যয়ের জেরে, চরমে উঠেছে বাসিন্দাদের নরক-যন্ত্রণা। পানীয় জল নিয়ে সমস্যা কিছুটা মিটলেও, মাথার উপর দিয়ে বইছে সঙ্কটের জল। এখন যে জল পাওয়া যাচ্ছে, তা পানের অযোগ্য বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত। পায়ের গোড়ালি ডোবা নোংরা কালো জলে ডুবিয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয়দের। রাতভর পাম্প চালিয়ে পাশের একটি ঝিলে ফেলা হচ্ছে নোংরা জল। কিন্তু তাতেও সমস্যা মেটানো যায়নি। এদিকে, হাওড়ার বেলগাছিয়ায় বিপর্যয়ের ৫ দিন পর, এলাকা পরিদর্শনে গেলেন পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম। 

ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে গিয়ে এদিন সার্ভে করলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা। এলাকায় পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিমও। এলাকারই একটি স্কুলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অস্থায়ী নয়, প্রশাসনের কাছে স্থায়ী সমাধান চাইছেন তাঁরা। হাওড়ায় এই বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ভবিষ্যৎ কী হবে? রাজ্য সরকার কি পুনর্বাসনের দায়িত্ব নেবে? সরানো হবে বেলগাছিয়া ভাগাড়? এই প্রশ্নের উত্তরের দিকে চেয়েই শতাধিক মানুষ। 

অন্যদিকে, উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকায় জলসঙ্কট আপাতত মিটেছে। পদ্মপুকুর জল প্রকল্পের সঙ্গে পাইপ লাইন জোড়ার কাজ শেষ হওয়ার পর গতকাল রাত থেকে উত্তর হাওড়া বিধানসভা এলাকার ১৪টি ওয়ার্ডে জল সরবরাহ শুরু হয়েছে। বেলগাছিয়া ভাগাড়ের পিছনের অংশে বালি পুরসভার কয়েকটি ওয়ার্ডেও জলের গাড়ি পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। শিবপুর বিধানসভার ওয়ার্ডগুলিতে কাল থেকেই জল পরিষেবা স্বাভাবিক। 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget