এক্সপ্লোর

HMPV : করোনার মতো কি চরিত্র বদলে ভয়াবহ আকার নিতে পারে HMPV ? জানিয়ে দিলেন চিকিৎসকরা

করোনার মতোই কি মিউটেটেড হয়ে ভয়াবহ হয়ে উঠতে পারে এইচএমপিভিও ? চরিত্র বদলে ভয়াবহ আকার নিতে পারে হিউম্যান মেটানিউমোভাইরাস?

২০২০ সালে থাবা বসানো করোনা। বিশ্বের অনেক দেশের মতো, ভারতকেও ছারখার করে দিয়েছিল। লক্ষ লক্ষ মৃত্যু , দিনের পর দিন লকডাউন, রোজগার হারানো, স্বজন হারানোর যন্ত্রণা, দুর্বিসহ করে তুলেছিল জীবন। মাত্র ৫ বছর আগের সেই সব ছবিগুলো এখনও সবার স্মৃতিতে টাটকা। চিনে আবারও এক ভাইরাসের সংক্রমণ ভয় ধরাচ্ছে আবারও কি ফিরে আসতে পারে সেই ভয়াবহ দিন ? করোনার মতোই কি মিউটেটেড হয়ে ভয়াবহ হয়ে উঠতে পারে এইচএমপিভিও ? চরিত্র বদলে ভয়াবহ আকার নিতে পারে হিউম্যান মেটানিউমোভাইরাস?

২০০১ সালে প্রথমবার HMPV চিহ্নিত হয়। এখন আবার তা ভয়াবহ আকার নিচ্ছে বলে জানা যাচ্ছে বেশ কয়েকটি ভাইরাল ভিডিও থেকে। তবে সেই সব ভিডিওর তথ্য আদৌ কতটা সত্যি, তা এখনও জানা যাচ্ছে না। এখন প্রশ্ন ,২০০১ সালে  এইচএমপিভি এখন বেশি শক্তিশালী হয়ে ফিরে আসেনি তো  ?

মাইক্রোবায়োলজিস্ট ভাস্কর নারায়ণ চৌধুরি বলছেন, 'এই ভাইরাস অনেক পুরনো ভাইরাস। আগও ছিল। নেদারল্য়ান্ডস থেকে আসে। একটা পাখির থেকে। ভয় পাওয়ার বিষয় নয়। সর্দি কাশি হতে পারে। বাচ্চাদের মধ্য়ে সংক্রমণটা হয়। বয়স্ক লোকদের মধ্য়েও হয়। শীত ও বর্ষায় হয়। চিন থেকে আসায় চিন্তা। দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পরলে ভাল। ড্রপলেট থেকে ছড়ায়। ' 

কী বলছেন চিকিৎসকরা ? শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব ঘোষ এখনই এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু আছে বলে মনে করছেন না। ভাইরাসের চরিত্র বদল নিয়ে তিনি মনে করছেন, 'হতেই পারে মিউটেশন ঘটিয়ে ভাল হতে পারে, খারাপ হতে পারে। ' চিকিৎসক দেবকিশোর গুপ্তও বলছেন, এখনই চিন্তার কিছু নেই। তবে মিউটেশন হচ্ছে কিনা তার উপর নজর রাখতে হবে। এখনও পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি।' 

তবে চিকিৎসকদের একাংশ মনে করছেন, চিনের বিভিন্ন এলাকায় ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে মহামারীর আকার নিচ্ছে এমন কোনও নিশ্চিত তথ্য় কারও কাছে নেই। বেজিং ও এইচএমপিভি সংক্রমণকে জরুরি পরিস্থিতি বলে ঘোষণা করেনি। বরং তাদের মতে, শীত - বসন্তের শুরুতে সর্দি-কাশি, শ্বাসযন্ত্র সংক্রান্ত সমস্যা বাড়ে প্রতিবারই, এবারও তাই হয়েছে, তার অতিরিক্ত কিছুই নয়।  তবে যাঁদের শ্বাসকষ্টের সমস্য়া আছে তাঁদের মাস্ক পড়া উচিত। শরীর খারাপ হলে শিশুদের স্কুলে পাঠানোর দরকার নেই।

আরও পড়ুন : 

সাতসকালে কলকাতায় ভূমিকম্প, উৎসস্থল নেপাল, কম্পন টের পাওয়া গেল উত্তরবঙ্গেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget