এক্সপ্লোর

Adhir Chwodhury: 'বাংলার মেয়ে', তৃণমূলের মহুয়ার পক্ষে সরব কংগ্রেসের অধীর

Mahua Moitra: এথিক্স কমিটির রিপোর্ট পড়ে দেখার জন্য স্পিকারের কাছে সময় দেওয়ার দাবি করেছিলেন অধীর চৌধুরী।

কলকাতা: সংসদ থেকে মহুয়া মৈত্রের বহিষ্কার ঘিরে সরগরম দেশের রাজনীতি। তৃণমূল সাংসদের বহিষ্কার ঘিরে কার্যত একজোট I.N.D.I.A-জোটের সব শরিক। এদিন মহুয়া মৈত্রের (Mahua Moitra) পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন লোকসভার কংগ্রেসের দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Ashir। তিনি বলেন, 'একটা বাংলার মেয়েকে তাঁর অপরাধ কী সেটা না জেনে এবং অপরাধের জন্য় কতটা বিচার হওয়া উচিত, কতটা সাজা হওয়া উচিত, তার কোনও পরিমাপ না করে, সরাসরি ফাঁসি দিয়ে দেওয়া হল। আর বিচারকও ফাঁসি দেওয়ার আগে আসামিকে জিজ্ঞেস করে, আপনার কিছু বলার আছে? এখানে সেটার পর্যন্ত সুযোগ দেওয়া হল না। একেবারে খতম করে দাও।'

মোদির (Narendra Modi) সরকার বরাবর মহিলাদের এগিয়ে নিয়ে আসার কথা বলেন। মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিষ্কার করার ইস্যুতে সেই প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মহুয়া মৈত্রকে বাংলার মেয়ে বলে উল্লেখ করলেন তিনি। অধীর বলেন, 'একটা বাংলার মেয়েকে তাঁর অপরাধ কী সেটা না জেনে, এবং অপরাধের জন্য় কতটা বিচার হওয়া উচিত, কতটা সাজা হওয়া উচিত, তার কোনও পরিমাপ না করে, সরাসরি ফাঁসি দিয়ে দেওয়া হল। আর বিচারকও ফাঁসি দেওয়ার আগে আসামিকে জিজ্ঞেস করে, আপনার কিছু বলার আছে? এখানে সেটার পর্যন্ত সুযোগ দেওয়া হল না। একেবারে খতম করে দাও।'

কেন মহুয়ার সঙ্গে এমন করা হল তার ব্যাখাও দিয়েছেন তিনি। অধীরের দাবি, মহুয়া মৈত্র সংসদে এমন কিছু প্রশ্ন তুলেছে যে সেই প্রশ্ন শাসক দলের জন্য অস্বস্তি তৈরি করেছে। তাঁর কটাক্ষ,  'প্রশ্ন কী হল, তা কেউ জানল না। সেই প্রশ্নের উত্তর কী, তা কেউ জানল না। কিন্তু সেই প্রশ্নের অপরাধে ফাঁসি হয়ে গেল।'

এর আগে টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে, শুক্রবার বেলা ১২ টা নাগাদ, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে ৪৯৫ পাতার রিপোর্ট পেশ করে লোকসভার এথিক্স কমিটি। রিপোর্টে মহুয়াকে বহিষ্কারের সুপারিশের পাশাপাশি, তৃণমূল সাংসদের আচরণকে অত্য়ন্ত আপত্তিকর, অনৈতিক, জঘন্য় ও অপরাধমূলক বলে উল্লেখ করা হয়। মহুয়ার বিরুদ্ধে তদন্তের সুপারিশও করে এথিক্স কমিটি। 

ওই রিপোর্ট পড়ে দেখার জন্য এবং মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। একই দাবি তোলা হয় কংগ্রেসের তরফেও। কংগ্রেসের তরফে অধীর চৌধুপী বলেন, 'সব মিলিয়ে ৪৯৫ পাতার রিপোর্ট। এটা ডাউনলোড করে তারপর পড়তে হবে। মানুষের পক্ষে ২ ঘণ্টার মধ্যে এত বড় রিপোর্ট পড়ে তা বোঝা এবং নিজের বক্তব্য তুলে ধরা সম্ভব কি?' এই রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চান তিনি। যদিও শেষ পর্যন্ত ধ্বনিভোটের মাধ্যমে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: 'ভোটে হারাতে না পেরে সংসদ থেকে খারিজ', মহুয়ার পাশে দাঁড়িয়ে তোপ মমতার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget