এক্সপ্লোর

Indira Jaising: আগাগোড়া চাঁচাছোলা ভাষায় সওয়াল, কবে কাজে ফিরবেন জুনিয়র ডাক্তাররা? যা জানালেন ইন্দিরা জয়সিংহ...

Supreme Court: রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন।

কলকাতা: আর জি কর কাণ্ডের জেরে ধর্ষণবিরোধী পৃথক বিল এনেছে রাজ্যের সরকার। ধর্ষণ এবং ধর্ষণ করে খুনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে তাতে।  সেই আবহেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা অভিজ্ঞ আইনজীবী ইন্দিরা জয়সিংহকে নিজেদের আইনজীবী নিয়োগ করেন সুপ্রিম কোর্টে। বরাবর ধর্ষণের বিরুদ্ধে সওয়াল করে আসা ইন্দিরা সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়েরও সমালোচনা করেন। তাই জুনিয়র ডাক্তারদের হয়ে আদালতে কী সওয়াল করেন ইন্দিরা, সেদিকে তাকিয়ে ছিলেন সকলে। মঙ্গলবার দুপুরেই সেই মুহূর্ত এল, যেখানে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন তিনি। (Indira Jaising)

এদিন সিনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দীও আদালতে সওয়াল করেন। তিনি জানান, রোগীমৃত্যু নিয়ে সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রাজ্য যে দাবি করছে, তা অসত্য। সিনিয়র চিকিৎসকরা ওভারটাইম ডিউটি করছেন। অথচ বলা দাবি করা হচ্ছিল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। সত্যিই কি সবকিছু স্বাভাবিক রয়েছে? করুণাকে পাল্টা প্রশ্ন করেন প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে হাসপাতালগুলিতে চুক্তিভিত্তিক নিরাপত্তার রক্ষী নিয়োগের বিষয়টি তুলে ধরেন করুণা। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ও সিভিক ভলান্টিয়ার ছিল। তাই বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী নিয়োগ কতটা যুক্তিযুক্ত, প্রশ্ন তোলেন তিনি। (Supreme Court)

এ প্রসঙ্গে করুণাকে সমর্থন করেন ইন্দিরাও। চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীর পরিবর্তে পুলিশকর্মী নিয়োগের দাবি জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরও জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেননি বলে যখন অভিযোগ করেন রাজ্যের আইনজীবী কপিল সিবল, ইন্দিরাকে বলতে শোনা যায়, "এটা ভুল কথা। আমরা জানিয়েছি, কাজে যোগদান করব।" রাজ্যের তরফে কপিল জানান, নিরাপত্তার সবরকম ব্যবস্থা করছে রাজ্য। ভবিষ্যতে যাতে এমন কোনও ঘটনা না ঘটে, তাও সুনিশ্চিত করবে রাজ্য। কিন্তু ইন্দিরার দাবি ছিল, রাজ্যে ভয়ের বাতাবরণ রয়েছে।"

জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলে যাতে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করা হয়, এদিন আদালতের কাছে সেই আশ্বাস চান ইন্দিরা। সিবল জানান, মুখ্যমন্ত্রীর আগেই আশ্বাস দিয়েছেন সেই মর্মে। কিন্তু ইন্দিরা বলেন, "হাসপাতালে কী ঘটছে, তার উপর নজরদারি চলে। কিন্তু আমার আশঙ্কা এই ঘটনার সঙ্গে যুক্ত অনেকেই হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। তাই ভয়ের যথেষ্ট কারণ রয়েছে।"

ইন্দিরা আরও বলেন, "জুনিয়র ডাক্তারদের মতে, যাঁরা এই ঘটনার জন্য দায়ী, তাঁরা এখনও রয়েছেন হাসপাতালে। কাজে যোগ দিলে জুনিয়র ডাক্তারদের উপর প্রতিশোধ তোলা হতে পারে। " আজ অথবা কাল বৈঠক করে জুনিয়র ডাক্তাররা কাজে ফেরা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আদালতে জানান ইন্দিরা। তবে ঠিক কবে কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা, এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানানো সম্ভব নয় বলে জানিয়ে দেন।
শুধু তাই নয়, এদিন আদালতে ইন্দিরা জানান, ঘটনার দিন সেমিনার রুমে যাঁরা ভিড় করেছিলেন, তাঁদের নাম তাঁর কাছে রয়েছে। কিন্তু সকলের সামনে আদালতে তা প্রকাশ করতে চান না তিনি। বন্ধ খামে জমা দিতে পারেন।

আরও পড়ুন: RG Kar Case: CBI বলছে ২৭ মিনিট, ৭-৮ ঘণ্টা বলে দাবি রাজ্যের, RG করের CCTV ফুটেজ নিয়ে বিতর্ক

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget