এক্সপ্লোর

Jadavpur University: নিরাপত্তা নিয়ে প্রশ্ন ঝুলছে এখনও, সর্বদা UGC-র নির্দেশিকা মানা যায় না, বললেন যাদবপুরের রেজিস্ট্রার

Kolkata News: বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা রয়েছে।

কলকাতা: ছাত্রমৃত্যুর পর টানাপোড়েন পরিস্থিতি থিতিয়ে এলেও, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা (UGC GuideLines) মেনে চলা নিয়ে পর্যালোচনা চলছে। ছাত্র সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই আবহে এবার মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। পরিকাঠামোগত অপ্রতুলতার জন্যই সবসময় নির্দেশিকা মেনে চলা সম্ভব হয় না। (Jadavpur University)

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা রয়েছে। যাদবপুরে পড়ুয়ামৃত্যুর পর নিরাপত্তাজনিত ঘাটতির বিষয়টি উঠে এলে, সেই নির্দেশিকা কেন মানা হয়নি, উঠতে থাকে এই প্রশ্ন। সেই নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু। তাঁর কথায়, "UGC-র নির্দেশিকা শুধুমাত্র যাদবপুরে নয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলির পক্ষেও হয়ত মানা সম্ভব হয়নি। কারণ পরিকাঠামোগত অপ্রতুলতা রয়েছে আমাদের। সব ক্ষেত্রে UGC যা চাইছে, তা মেনে চলা সম্ভব হয় না।" (Kolkata News)

মঙ্গলবার যাদবপুরে সমস্ত ছাত্র সংগঠনকে নিয়ে বৈঠক ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ছাত্রমৃত্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট পেশ নিয়ে  বৈঠকে আলোচনা হয়। সূত্রের খবর, দ্রুত হস্টেল বরাদ্দ, প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেল স্থানান্তর প্রক্রিয়া চালু করা নিয়েও আলোচনা হয় বৈঠকে। কিন্তু এদিনের বৈঠকে ছিলেন না অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু। 

আরও পড়ুন: Biman Banerjee: রাজভবন নয়, বিধানসভাতেই শপথ, আপনি এসে পাঠ করান, রাজ্যপালকে পাল্টা চিঠি স্পিকারের

সূত্রের খবর, দ্রুত হস্টেল বরাদ্দ, প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেল স্থানান্তর প্রক্রিয়া দ্রুত চালু করা, ছাত্র মৃত্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট পেশ, বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক রিপোর্ট প্রকাশ্যে আনা ছাড়াও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হয়। পাশাপাশি, ক্যাম্পাসের নিরাপত্তায় প্রাক্তন সেনা কর্মী নিয়োগেও আপত্তি রয়েছে পড়ুয়াদের একাংশের। এদিন তা নিয়েও আলোচনা হয়।

এদিনের বৈঠকে ছিলেন না উপাচার্য বুদ্ধদেব। দিন কয়েক আগে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন তিনি। চাইলেও সব নিয়ম কার্যকর করতে পারছেন না বলে তুলেছিলেন অভিযোগ। তাঁর দাবি ছিল, তিনি নিজেই ব়্যাগিংয়ের শিকার হচ্ছেন। কোনও নিয়ম চালু করতে গেলেই বাধার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। তাঁকে ইস্তফা দিতেও চাপ আসছে বলে মন্তব্য করেন তিনি। যাদবপুরে গণতন্ত্রের পরিবেশ নেই, একদল ছাত্র হুজ্জতি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন বুদ্ধদেব। তার পর এদিনের বৈঠকে দেখা গেল না তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari Baruipur Case: 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
News Live Updates: আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget