এক্সপ্লোর

Durga Puja: রাত পেরোলেই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, অংশ নেবে প্রায় ১০০ কমিটি, প্রস্তুতি তুঙ্গে

Durga puja 2022 Red Road Carnival: শনিবার রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি। রেড রোড জুড়ে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি।

কলকাতা:  শনিবার রেড রোডে হবে দুর্গাপুজোর (Durga Puja 2022) কার্নিভাল। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি। রেড রোড জুড়ে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা করা হয়েছে। করোনা আবহে দু’বছর বন্ধ থাকার পর এবছর ফিরছে পুজো কার্নিভাল। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবারের পুজো কার্নিভাল বাড়তি গুরুত্ব পাচ্ছে।

শনিবার বিকেল চারটের সময় শুরু হবে  দুর্গাপুজোর কার্নিভাল। পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে প্যারেড শুরু হবে। শনিবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না কার্নিভালে।কোনওরকম বাজি ফাটানো যাবে না। কার্নিভালের জন্য পুজো কমিটি পিছু তিনটি করে ট্রেলার দেওয়া হবে।এর থেকে কোনও বেশি ট্রেলার কোনও কমিটি আনতে চাইলে, প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুমতি পেলে অতিরিক্ত ট্রেলার ব্যবস্থা নিজেকেই করতে হবে। সেক্ষেত্রে চালকের নাম ও ফোন নম্বর সংশ্লিষ্ট থানার ওসিকে জানাতে হবে।১৬ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন প্রতিমার গাড়িগুলি কেপি রোড ও হসপিটল রোড হয়ে, লাভার্স লেন দিয়ে বেরোবে। ১৬ ফুটের কম উচ্চতার প্রতিমার গাড়িগুলি সরাসরি হেস্টিংস হয়ে কেপি রোড ধরবে। তবে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর, এবছর কার্নিভালে অংশ নিচ্ছে না স্মৃতিবিজড়িত একডালিয়া এভারগ্রিন।

আরও পড়ুন, 'বিপর্যয়ের ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা হওয়া উচিত', 'মাননীয়া'-কে একাধিক প্রশ্ন শুভেন্দুর  

কলকাতার পাশাপাশি জেলায় জেলায় হবে পুজো কার্নিভাল। দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দানে শুরু হবে দুর্গাপুজোর কার্নিভ্য়াল। শেষ হবে গান্ধী মোড় ময়দানে। দুর্গাপুরের ১৫ টি সেরা পুজো এই কার্নিভ্যালে যোগদান করছে। তবে পুজোর কার্নিভ্য়াল বাতিল হয়েছে জলপাইগুড়িতে। কারণ, দশমীর রাতে প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান ( Harpa Ban incident)। জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অনেকে। আশঙ্কা, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ বছরের এক বালিকা রয়েছে।  মাঝরাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। তারপর প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ সাময়িক বন্ধ হয়। আজ সকালে নদীর বিভিন্ন অংশে চালানো হবে তল্লাশি। এহেন পরিস্থিতি পুজো কার্নিভ্যাল হবে কিনা, তা নিয়ে বৈঠক করে জেলা প্রশাসন। বৈঠকের পর জেলা প্রশাসন জানান, মানুষ যখন চাইছেন না, তখন বন্ধ রাখাই ভালো। 

বিস্তারিত আসছে....

সেরা শিরোনাম

Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও

ভিডিও

University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget