এক্সপ্লোর

Vijay Diwas 2021: ভারত-বাংলাদেশ সম্প্রীতিতে বিশেষ সাইকেলযাত্রা বিএসএফ-এর

Vijay Diwas 2021: এক্তিয়ারবৃদ্ধি নিয়ে বিএসএফ-কে (BSF) ঘিরে বিতর্ক চলছে। সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে তাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তার মধ্যেই এই সাইকেলযাত্রা।

করুণাময় সিংহ, মালদহ: মধ্যিখানে কাঁটাতারের বেড়া থাকলেও, শিকড়ের সংযোগ এখনও রয়েই গিয়েছে। দুই দেশকে একসুতোয় বাঁধতে তাই অভিনব উদ্যোগ সীমান্তরক্ষী বাহিনীর (BSF)।  স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে (Indian Independence at 75) এক দিকে ‘আজাদি কা মহোৎসব’-এর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্য দিকে, এ বছরই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি। সেই উপলক্ষে আয়োজিত সাইকেল র‌্যালির প্রথম পর্ব  সম্পূর্ণ করল বিএসএফ। 

রবিবার উত্তরবঙ্গ সীমান্তের কদমতলা দ্রোণাচার্য স্টেডিয়াম থেকে এই র‌্যালি শুরু করে বিএসএফ-এর ৪৪ নম্বর ব্যাটেলিয়ন। প্রায় ২১৫ কিলোমিটার পথ পেরিয়ে মঙ্গলবার বিকেলে মালদহের নারায়ণপুরে এসে শেষ হয় সেই র‌্যালি। সেখানে সকলকে স্বাগত জানান কমান্ড্যান্ট এইচ এস বেদী এবং ডেপুটি কমান্ড্যান্ট জেনারেল চন্দ্রশেখর গিরি। এর পর বুধবার সকালে ফের বৈষ্ণবনগর ১৭ মাইলের উদ্দেশে রওনা দেয় এই র‌্যালি। 

তাই এই র‌্যালি সফল করতে সর্বান্তকরণে চেষ্টা চালাচ্ছে বিএসএফ। ১২ জন পুরুষ, ৫ জন মহিলা মিলিয়ে ১৭ জন করে এই র‌্যালিতে অংশ নিয়েছেন। সাইকেল আলির ক্যাপ্টেন সন্তোষকুমারও রয়েছেন তাঁদের মধ্যে। মোট ৫৫০ কিলোমিটার পেরনোর লক্ষ্য রয়েছে। ১৯ ডিসেম্বর পেট্রাপোলে র‌্যালি শেষ হবে। 

আরও পড়ুন: ফুল-মিষ্টি নিয়ে সিপিএম-এর দুয়ারে বিজেপি, লাল-গেরুয়া সংযোগ ঘিরে জল্পনা

এ দিন সকালে সবুজ পতাকা দেখিয়ে র‌্যালি শুরু হয়। সেখান থেকে মুর্শিদাবাদের নিমতিতা পৌঁছনোর কথা এই র‌্যালির। বিএসএফ জানিয়েছে, এই সাইকেল যাত্রার উদ্দেশ্য হল, ভারত-বাংলাদেশ সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করা, বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ড-এর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং সীমান্ত এলাকার মানুষের মধ্যে দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সচেতনতা তৈরি  করা। 

সীমান্ত সংলগ্ন এলাকায় ইদানীংকালে অপরাধমূলক ঘটনা বেড়েছে। আকছার গরুপাচার চলে। সীমান্ত এলাকায় এই ধরনের অপরাধমূলক কাজকর্ম যাতে আটকানো যায়, তা নিয়েও মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে চায় বিএসএফ। 

সীমান্ত সংলগ্ন এলাকায় এক্তিয়ারবৃদ্ধির জেরে বর্তমানে বিএসএফ-কে (BSF) ঘিরে বিতর্ক চলছে। সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে তাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেও। এমন পরিস্থিতিতে সাইকেল র‌্যালির মাধ্যমে স্থানীয়দের মধ্যে বিএসএফ গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে বলে মনে করছেন অনেকে। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget